Rajkot Fire: রাজকোটের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫

কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল পাঁচ জনের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের শিবানন্দ কোভিড হাসপাতালে (Hospital Shivanand)। জানা গিয়েছে, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাগে আগুন। সেই সময় আইসিইউ-তে ছিলেন ১৮ জন কোভিড রোগী। তাঁদের প্রত্যেকেরই অবস্থা ছিল আশঙ্কাজনক।

Rajkot Fire: রাজকোটের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫
আগুনের প্রতীকী ছবি Photo Credits: Flickr

রাজকোট, ২৭ নভেম্বর: কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল পাঁচ জনের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের শিবানন্দ কোভিড হাসপাতালে (Hospital Shivanand)। জানা গিয়েছে, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাগে আগুন। সেই সময় আইসিইউ-তে ছিলেন ১৮ জন কোভিড রোগী। তাঁদের প্রত্যেকেরই অবস্থা ছিল আশঙ্কাজনক। আগুন লাগার ফলে ওই রোগীদের প্রায় সবাই মারাত্মকভাবে আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে খবর পেয়েই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আরও পড়ুন-Suvendu Adhikari Resigns From HRBC: হুগলি রিভার ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী

(The above story first appeared on LatestLY on Nov 27, 2020 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).