Child Marriage in UP: বড় বোন পালিয়ে যাওয়ায় ১৩ বছর বয়সী ছোট বোনকে বিয়ে করতে বাধ্য করা হয়, ১১১ জনের বিরুদ্ধে মামলা
উন্নাও জেলায় ১৩ বছর বয়সী একটি মেয়েকে ২২ বছর বয়সী যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়।
উত্তরপ্রদেশের উন্নাও জেলায় ১৩ বছর বয়সী একটি মেয়েকে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হলো। মেয়েটির বড় বোন বিয়ের (Marriage) আগে পালিয়ে যান ফলে ছোট বোনকে জোর করে বিয়ের পিড়িতে বসানো হয়।
জানা গিয়েছে, ২০ বছর বয়সী বড় বোন অনুষ্ঠানের কয়েকদিন আগে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান, তবে বিয়ের চার দিন আগে ফিরে আসেন। কিন্তু বর সে কথা জানার পর মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপর মেয়েটির পরিবার তাঁর ছোট বোনকে পাত্রের সঙ্গে বিয়ে দেন। আরও পড়ুন: Narcotics Seized : ২০২৩ সালে ভারত নেপাল সীমান্ত থেকে ১৪৪ কেজি মাদক বাজেয়াপ্ত সশস্ত্র সীমা বলের
শিশু কল্যাণ কমিটির একটি দল বাল্যবিবাহের অভিযোগ তদন্ত করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ মঙ্গলবার মেয়ের পরিবার এবং পুরোহিত সহ ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
Advertisement
সম্পর্কিত খবর
World Day Against Child Labour: আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। জেনে নিন এই দিনটির গুরুত্ব
Kerala Shocker: মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বিয়ে, যুবকদের থেকে টাকাপয়সা লুট, গ্রেফতার মহিলা
Rajasthan Marriage: ৭০ বছর ধরে লিভ-ইন, ৯০ এর ঘরে এসে ধুমধাম করে বিয়ে করল বৃদ্ধ দম্পতি
Mahua Mitra Marriage: চুপিসাড়ে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?
Advertisement
Advertisement
Advertisement