Odisha Horror: পুরোহিত বাবার সামনে নাবালক ছেলেকে নৃশংসভাবে হত্যা, ওড়িশায় ধৃত যুবক
পাঁচ বছরের এক নাবালককে তার বাবার সামনেই নৃশংসভাবে হত্যা করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরঙ্গপুর জেলায়।
পুরী: পাঁচ বছরের এক নাবালককে (Minor boy) তার বাবার সামনেই নৃশংসভাবে হত্যা (Brutally Kill) করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) নবরঙ্গপুর (Nabarangpur) জেলায়। ওই নাবালকের মাথায় লোহার রড দিয়ে মেরে থেঁতলে দিয়ে তার হাত ও পা ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয় অভিযুক্ত। জল শান্তা নামে ২৫ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরও পড়ুন: Suchana Seth: হোটেলে কীভাবে ছেলেকে খুন করেছিলেন সূচনা? অপরাধের দৃশ্য পুনরায় তৈরি করছে গোয়া পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, ডাবুগাঁও এলাকায় একটি পাহাড়ের উপরে অবস্থিত শিব মন্দিরে পুজো করেন সানাধার পূজারি। বৃহস্পতিবার তাঁর সামনেই পাঁচ বছরের শিশুপুত্র চন্দনকে নৃশংসভাবে হত্যা করে জল শান্তা। যা দেখে প্রথমে অচৈতন্য হয়ে পড়েন সানাধার পরে পুলিশকে সব কথা খুলে বলেন।
অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্তকে খুঁজতে শুরু করে পুলিশ। আর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে মৃত নাবালকের একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে। জেরায় ধৃত যুবক জানায় সানাধার পূজারির সঙ্গে রাগারাগির জেরে এই কাণ্ড করেছে সে। যদিও পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুই গ্রামবাসীর সঙ্গে মন্দিরে পুজোর জন্য গেছিলেন সানাধার। তাঁর ছেলে চন্দন বাবার কাছে যাওয়ার বায়না করলে ঠাকুর্দা মন্দিরে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে মন্দির চত্বরেই খেলছে চন্দন। সেই সময়ে অভিযুক্ত এসে তাকে নৃশংসভাবে হত্যা করে হাত ও পা কেটে নিয়ে চলে যায়। আরও পড়ুন: Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে সুরক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

