Madhya Pradesh Shocker: গাড়ি থেকে ভাইকে ঠেলে ফেললেন মত্ত ব্যক্তি, তারপর শিউরে ওঠার মত ঘটনা

সন্দীপ এবং সঞ্জীবের বন্ধু রাজেশ চাদর গাড়ি চালাচ্ছিলেন ওই সময়। তিনিও ভ্রুক্ষেপ করেননি। এমনকী সন্দীপ গাড়ি থেকে পড়ে গেলে, তাঁর গলায় যে সিট বেল্ট আটকে যায়, তাওখেয়াল করেননি ওই দুজন।

Madhya Pradesh Shocker: গাড়ি থেকে ভাইকে ঠেলে ফেললেন মত্ত ব্যক্তি, তারপর শিউরে ওঠার মত ঘটনা
Representational Image (Photo Credits: PTI)

ভোপাল, ৬ ডিসেম্বর: প্রকাশ্যে ভয়াবহ ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। ভোপালে (Bhopal) রাস্তার উপর এক মত্ত ব্যক্তি গাড়ি থেকে ঠেলে ফেলে দিল বন্ধুকে। সন্দীপ নাকওয়াল নামে এক ব্যক্তিকে যখন চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়, তিনি ভয়ে চিৎকার করেন। তবে তাঁর চিৎকার কানে যায়নি। ওই অবস্থাতেই সন্দীপকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। ভোপাল-গ্বালিয়র রাস্তার উপরের এই ঘটনায় কার্যত হতবাক হয়ে যান প্রত্যেকে। আজমের থেকে ফেরার পথে সন্দীপ নাকওয়াল নামে ওই ব্যক্তির সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সন্দীপ এবং তাঁর ভাই সঞ্জীব নাকওয়াল আজমেরে শ্রাদ্ধ বাড়ি থেকে ফেরার পতে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। রাস্তার মঝে বচসার জেরেই সন্দীপ নাকওয়াল থেকে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় বলে রিপোর্টে প্রকাশ।

আরও পড়ুন: Loss In Betting and Wife's Murder: বেটিংয়ে হেরে বিবাদ, স্ত্রীর গলা চিরে খুন ফিজিওথেরাপিস্টের

সন্দীপ এবং সঞ্জীবের বন্ধু রাজেশ চাদর গাড়ি চালাচ্ছিলেন ওই সময়। তিনিও ভ্রুক্ষেপ করেননি। এমনকী সন্দীপ গাড়ি থেকে পড়ে গেলে, তাঁর গলায় যে সিট বেল্ট আটকে যায়, তাওখেয়াল করেননি ওই দুজন। সন্দীপ চিৎকার শুরু করলে, ইঞ্জিনের শব্দে তা চাপা পড়ে যায়। প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত সন্দীপকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যাওয়ার পর, পুলিশের টহলদারি গাড়ির চোখে পড়ে।

এরপর পুলিশ রাজেশ এবং সঞ্জীবের গাড়ি থামিয়ে সন্দীপকে উদ্ধারের চেষ্টা করে। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়। সন্দীপের মাথা যেমন গাড়িতে চাপা পড়ে যায়, তেমনি গুড়ো হয়ে যায় হাড়গোড়ও। ফেল তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়াও যায়নি। ঘটনার পরপরই সঞ্জীব েবং রাজেশকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).