Loksabha Election 2024: 'মোদী সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন', অসমে বললেন শাহ
শাহ বলেন, চিনা আগ্রাসনের সময় জওহরলাল নেহেরু অসমকে কীভাবে 'বাই' বলেছিলেন, তা এখানকার মানুষ কখনই ভুলবে না। প্রধানমন্ত্রী মোদির সরকারের অধীনে, চিন এক ইঞ্চি জমিও ভারতের দখল করতে পারেনি।
দিল্লি, ৯ এপ্রিল: নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকরের আমলে চিন (China) এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি। অসমের (Assam) জনসভায় গিয়ে এবার এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার অসমের লখিমপুরে এক সমাবেশে হাজির হন অমিত শাহ। সেখানে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, চিনা আগ্রাসনের সময় জওহরলাল নেহেরু অসমকে কীভাবে 'বাই' বলেছিলেন, তা এখানকার মানুষ কখনই ভুলবে না। প্রধানমন্ত্রী মোদির সরকারের অধীনে, চিন এক ইঞ্চি জমিও ভারতের দখল করতে পারেনি। অসম এবং অরুণাচল প্রদেশ কখনও ১৯৬২ ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন অমিত শাহ।
অসমেপ জনসভা থেকে শাহ আরও বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষিত করেছে। সেই সঙ্গে ভারতের মাটিতে অনুপ্রবেশ বন্ধ করেছে বলে মন্তব্য করেন অমিত শাহ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Ajker Rashifal, 16 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Ajker Rashifal, 15 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement