Jammu and Kashmir: কাশ্মীরে নাশকতার ছক বানচাল, কুলগাম থেকে অস্ত্র সহ গ্রেফতার ২ জঙ্গি

পহেলগামে জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলা, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক জঙ্গিকে।

পহেলগামে জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলা, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক জঙ্গিকে। খতম হয়েছে কয়েকজনকে। এরমধ্যেই কুলগাম থেকে আটক করা হয়েছে দুই জঙ্গিকে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ। সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণঁ নথিপত্র। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পহেলগামের মতোই কুলগামে (Kulgam) তাঁদের হামলা করার ছক ছিল। কিন্তু কুলগাম পুলিশ, ভারতীয় সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতারির পর শনিবারই দুজনকে আদালতে পেশ করা হয়।

কুলগামে আটক ২ জঙ্গি

জানা যাচ্ছে, এদিন কাইমোহেতে মাতালহামা চক থোকেরপোরায় (Matalhama Chowk Thokerpora) একটি চেকপয়েন্টে তল্লাশি অভিযান চালানোর সময় দুই যুবকের থেকে দুটি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন সহ বেশ কয়েকটি বোমা ও অস্ত্র উদ্ধার হয়। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যাচ্ছে, ধৃত দুই অভিযুক্ত কাশ্মীরেরই বাসিন্দা। তবে তাঁরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতার ২ জঙ্গি

পুলিশসূত্রে খবর, বিলাল আহমেদ ভাট ও মহম্মদ ইসমাইল ভাট দুজনেই থোকেরপোরা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের ইতিমধ্যেই জেরা শুরু করেছে তদন্তকারীরা। এবং এই চক্রের সঙ্গে পহেলগামের ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement