White Stone Hill Collapses: কর্নাটকের চামরাজানগর জেলায় পাথর খাদানে ধস, চাপা পড়ে বাংলার কয়েকজন শ্রমিক
কর্নাটকের (Karnataka) চামরাজানগর (Chamarajanagar) জেলায় পাথর খাদানে ধস নেমে চাপা পড়ে গেলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি পশ্চিমবঙ্গে (West Bengal)। আজ সকালে ঘটনাটি ঘটেছে। গুন্ডলুপেটের কাছে বিলিকাল্লু কোয়ারি এলাকার মাদাহাল্লি গ্রামে রয়েছে সাদা পাথরের খাদানটি (White Stone Hill)। খনি শ্রমিকরা গুহার ভিতরে কাজ করার সময় আচমকা পাহাড় (White Stone Hill) ধসে পড়ে। শ্বেত পাথরের বড় বড় বোল্ডার নিচে গড়িয়ে পড়ে। বোল্ডারের ধাক্কায় ট্রাক ও অন্য যানবাহনগুলি উল্টে যায়। উপস্থিত বেশ কয়েকজন শ্রমিকের পাথরের নিচে চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
চামরাজানগর, ৪ মার্চ: কর্নাটকের (Karnataka) চামরাজানগর (Chamarajanagar) জেলায় পাথর খাদানে ধস নেমে চাপা পড়ে গেলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি পশ্চিমবঙ্গে (West Bengal)। আজ সকালে ঘটনাটি ঘটেছে। গুন্ডলুপেটের কাছে বিলিকাল্লু কোয়ারি এলাকার মাদাহাল্লি গ্রামে রয়েছে সাদা পাথরের খাদানটি (White Stone Mine)। খনি শ্রমিকরা গুহার ভিতরে কাজ করার সময় আচমকা পাহাড় (White Stone Hill) ধসে পড়ে। শ্বেত পাথরের বড় বড় বোল্ডার নিচে গড়িয়ে পড়ে। বোল্ডারের ধাক্কায় ট্রাক ও অন্য যানবাহনগুলি উল্টে যায়। উপস্থিত বেশ কয়েকজন শ্রমিকের পাথরের নিচে চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
খনির ভেতর থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও দমকল। পুলিশ সুপার (এসপি) শিবকুমার বলেছেন যে এলাকায় অবৈধ খনন করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় খনিতে পাঁচ শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও দু'জন নিখোঁজ রয়েছেন। আরও পড়ুন: Russia-Ukraine War: চিন্তা হচ্ছে, পড়ুয়াদের শিগগিরই উদ্ধার করা হোক, ইউক্রেনে আটকে পড়াদের নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী
তবে স্থানীয় লোকজনের দাবি, ঘটনাস্থলে আরও অনেক শ্রমিক উপস্থিত ছিলেন। উদ্ধার অভিযান এখনও চলছে।
(The above story first appeared on LatestLY on Mar 04, 2022 07:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

