Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে এবার জমি কিনতে পারবেন যেকোনও রাজ্যের নাগরিক, সিদ্ধান্ত কেন্দ্রের

স্বরাষ্ট্রমন্ত্রক জম্মু ও কশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল পুণর্গঠন (অ্যাডেপ্টেশন অফ সেন্ট্রাল লজ) থার্ড অর্ডার, ২০২০ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির ফলে ১২ টি রাজ্য আইন রদ হয়ে সামগ্রিকভাবে পরিবর্তন ও বিকল্প সব ২৬ টি আইন গৃহীত হল। ভারতের যে কোনও নাগরিক জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জমি কিনতে পারেন। এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনে জমি আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।

শ্রীনগরের লাল চক (Photo Credits: PTI)

শ্রীনগর, ২৭ অক্টোবর: স্বরাষ্ট্রমন্ত্রক জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) কেন্দ্রশাসিত অঞ্চল পুণর্গঠন (অ্যাডেপ্টেশন অফ সেন্ট্রাল লজ) থার্ড অর্ডার, ২০২০-র বিজ্ঞপ্তি জারি করেছে। এরফলে দেশের যেকোনও রাজ্যের নাগরিক জমি কিনতে পারবে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে। এই বিজ্ঞপ্তির ফলে ১২ টি রাজ্য আইন রদ হয়ে সামগ্রিকভাবে পরিবর্তন ও বিকল্প সব ২৬ টি আইন গৃহীত হল।

এর আগে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই জমি কেনাবেচা করতে পারত। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জমি নিয়ে জম্মু ও কাশ্মীর পুণর্গঠন আইনের আওতায় সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের যেকোনও নাগরিক সেখানে জমি কেনাবেচা করতে পারবেন। গত বছর ৫ অগস্ট কেন্দ্র সরকার ৩৭০ ধারা রদ করেছিল। ওই ধারা বাতিলের পাশাপাশি রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে ভাগ করা হয়। আরও পড়ুন, সুপ্রিম রায়, হাথরাস গণধর্ষণ মামলার শুনানি এলাবাদ হাইকোর্টেই

এই আইন অনুসারে, যে কোনও ভারতীয় কলকারখানা, বাড়ি, দোকানের জন্য অ-কৃষি জমি কিনতে পারেন। এজন্য স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। যদিও কৃষি জমি শুধুমাত্র কৃষিজীবী বা কৃষি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্তরা কিনতে পারবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement