Eastern Railway Unreserved Special Train: দিওয়ালি ও ছট পুজোয় যাত্রীদের চাহিদা মেটাতে ৫ টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল, কোথায় কোথায় চলবে ট্রেন দেখে নিন এক নজরে
দিওয়ালি (Diwali 2025) ও ছট পুজো (Chhath) উপলক্ষ্যে যাত্রীদের চাহিদা মেটাতে পূর্ব রেল ৫ টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া - রাক্সৌল (Raxaul), কলকাতা - গোরখপুর (Gorakhpur), কলকাতা - মধুবনী (Madhubani), আসানসোল - গোরখপুর এবং (Fatwa) এর মধ্যে ৫ টি স্পেশাল ট্রেন চালানো হবে। 03045 হাওড়া -রাক্সৌল অসংরক্ষিত স্পেশাল আজ ও আগামী ২৩ অক্টোবর হাওড়া থেকে রাত ১১ টা ১০ মিনিটে এবং 03046 রাক্সৌল - হাওড়া অসংরক্ষিত স্পেশাল আগামী ১৮ ও ২৪ অক্টোবর রাক্সৌল থেকে বিকেল ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে। 03133 কলকাতা - গোরখপুর অসংরক্ষিত স্পেশাল আগামী ২৪ অক্টোবর রাত ১১ টা ৫৫ মিনিটে এবং 03134 গোরখপুর- কলকাতা অসংরক্ষিত স্পেশাল আগামী ২৫ অক্টোবর গোরখপুর থেকে রাত ৯ টায় ছাড়বে। 03185 কলকাতা - মধুবনী অসংরক্ষিত স্পেশাল আগামী ১৮ ও ২৫ অক্টোবর রাত ১১ টা ৫৫ মিনিটে কলকাতা থেকে এবং 03186 মধুবনী - কলকাতা অসংরক্ষিত স্পেশাল আগামী ১৯ ও ২৬ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় মধুবনী থেকে ছাড়বে। 03529 আসানসোল - গোরখপুর অসংরক্ষিত স্পেশাল আগামী ২২ ও ২৪ অক্টোবর আসানসোল থেকে রাত সাড়ে ১০ টায়, এবং 03530 গোরখপুর - আসানসোল আগামী ২৩ ও ২৫ অক্টোবর দুপুর ১ টা ৪৫ মিনিটে গোরখপুর (Gorakhpur) থেকে ছাড়বে। 03003 বর্ধমান -ফাতোয়া মেমু (Fatwa MEMU) এক্সপ্রেস স্পেশাল আগামী ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৫ টি ট্রিপের জন্য সকাল ১০টা ৪৫ মিনিটে বর্ধমান এবং 03004 ফাতোয়া - বর্ধমান MEMU এক্সপ্রেস স্পেশাল আগামী ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৫ টি ট্রিপের জন্য ফাতোয়া থেকে রাত ১১ টায় ছাড়বে বলে পূর্ব রেল সূত্রের খবর।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)