Man Commits Suicide In Gurugram: স্ত্রী করোনা পজিটিভ, গুরুগ্রামে আত্মহত্যা করলেন ব্যক্তি
স্ত্রীর শরীরে করোনাভাইরাস (Coronavirus) মেলার কয়েকঘণ্টা পরই আত্মহত্যা (Suicide) করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে (Gurugram)। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি গতরাতে আত্মহত্যা করেছেন। বাড়িতেই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।
গুরুগ্রাম, ৩০ এপ্রিল: স্ত্রীর শরীরে করোনাভাইরাস (Coronavirus) মেলার কয়েকঘণ্টা পরই আত্মহত্যা (Suicide) করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে (Gurugram)। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি গতরাতে আত্মহত্যা করেছেন। বাড়িতেই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।
জানা গেছে, মৃতের স্ত্রী বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন এবং তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় তাঁর শরীরে করোনাভাইরাস মেলে। এরপর রাতেই ওই ব্যক্তি আত্মহত্যা করেন। সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আরও পড়ুন: Lockdown Marriage: বিয়ে হবেই, লকডাউনের মধ্যে ১০০ কিলোমিটার সাইকেলে চড়ে কনের বাড়িতে বর
পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরিবারও কোনও অভিযোগ দায়ের করেনি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2020 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

