Pranab Mukherjee Health Update: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। দিল্লির আর্মি হাসপাতাল সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার ভাইটাল এবং ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে। সাবেক এই রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে।' তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে দেশবাসী।

Pranab Mukherjee Health Update: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক
প্রণব মুখোপাধ্যায়। (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ অগস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির (Pranab Mukherjee) শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। দিল্লির (Delhi) আর্মি হাসপাতাল সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার ভাইটাল এবং ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে। সাবেক এই রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে।' তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে দেশবাসী।

৯ অগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রাক্তন রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিন ১০ অগাস্ট প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে হয়। সে সময়েই রুটিন পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাস মেলে। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আরও পড়ুন, করোনাভাইরাসের থাবা, প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস

গতকাল চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলে জানিয়েছিলেন তাঁর ছেলে অভিজিৎ মুখার্জি। ছেলে অভিজিৎ মুখার্জি (Abhijit Mukherjee) বলেন, “আমার বাবা আগের দিনগুলির চেয়ে অনেক ভালো ও স্থিতিশীল। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে তিনি শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন।" এর আগে ১৩ অগস্টের বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, গভীর কোমায় চলে গেছেন প্রণব মুখার্জি।

(The above story first appeared on LatestLY on Aug 17, 2020 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).