Line Of Control: নিয়ন্ত্রণ রেখায় নেই অব্যহতি, টানা ১২ দিন গুলিবর্ষণ পাক সেনার

পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করে মোদী সরকার।

Indian Army (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ টানা ১২ দিন। রাতভর উত্তপ্ত জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) নিয়ন্ত্রণ রেখা (Line Of Control)। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা (Pakistan Army)। পাল্টা জবাব দিল ভারত(India)। ভারতীয় সেনারা তরফে জানানো হয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, সুন্দেরবানি,আখনুর সেক্টরে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনাও।

সোম রাতভর নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে গুলি চালাল পাক সেন

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলার দায় শিকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। আর এরপরই নতুন করে সৃষ্টি হয় ভারত-পাক দ্বন্দ।পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করে মোদী সরকার। পাল্টা ভারতের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের তরফে স্থগিত রাখা হয় সিন্ধু জলবন্টন চুক্তি। বাতিল করে দেওয়া হয় সমস্ত পাক ভিসা। সময় বেঁধে দিয়ে তার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বন্ধ করে দেওয়া হয় আটারি-ওয়াঘা সীমান্ত।

নিয়ন্ত্রণ রেখায় নেই অব্যহতি, টানা ১২ দিন গুলিবর্ষণ পাক সেনার

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement