Assam: পর্ন সাইটে অশ্লীল ভিডিও আপলোড করে গ্রেফতার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
অশ্লীল ভিডিও বানিয়ে পর্ন সাইটে আপলোড করার কারণে গ্রেফতার করা হয় অসম ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে। গণিত বিভাগের অধ্যাপককে শুক্রবার গ্রেফতার করা হয়। ডিব্রুগড়ের জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সৃজিত টি জানান, লাগাতার পর্নোগ্রাফিক ওয়েবসাইটে অশ্লীল ভিডিও প্রেরণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
ডিব্রুগড়, ৪ জুলাই: অশ্লীল ভিডিও বানিয়ে পর্ন সাইটে (Porn Site) আপলোড করার কারণে গ্রেফতার করা হয় অসম ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের (Dibrugarh University) অধ্যাপককে (Professor)। গণিত বিভাগের অধ্যাপককে শুক্রবার গ্রেফতার করা হয়। ডিব্রুগড়ের জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সৃজিত টি জানান, লাগাতার পর্নোগ্রাফিক ওয়েবসাইটে অশ্লীল ভিডিও প্রেরণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
তিনি আরও জানান,"ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই অধ্যাপককে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তার বাড়িতে পুলিশ হানা দিয়ে একটি ল্যাপটপ পায়। যা পুলিশ বাজেয়াপ্ত করেছে।" এসপি জানিয়েছেন,"তাকে জিজ্ঞাসাবাদ করায় স্বীকার করেন তিনবছর আগে গুয়াহাটির একটি হোটেলের কামরায় এই অশ্লীল ভিডিও শ্যুট করা হয়।" আরও পড়ুন, রাইটার্স বিল্ডিংয়ে রিভলভার থেকে চলল গুলি, নিহত পুলিশকর্মী
পুলিশ আরও জানিয়েছে, অমলাপট্টি এলাকা থেকে একটি ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে, যে ক্যামেরায় এই ভিডিও শ্যুট হয়। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানিয়েছেন, অধ্যাপকের সঙ্গে ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। এই সহ অধ্যাপককে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় গ্রেপ্তার করা হয়।
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, বিষয়টির সম্পূর্ণ তদন্ত হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনও অধ্যাপক ৪৮ ঘণ্টার বেশি পুলিশের হাজতে থাকেন তাঁকে বহিস্কার করা হবে।
(The above story first appeared on LatestLY on Jul 04, 2020 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

