Drink and Drive: মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় রেকর্ড বৃদ্ধি

দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেট্রো শহরগুলিতে মত্ত অবস্থায় বা মাদক পান করে গাড়ি চালানোর ক্রমাগত প্রবণতা বাড়ছে। আর এর ফলে বড় দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

Drunk Woman Viral Video (Photo Credits; X)

নতুন দিল্লি, ২ মে: দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেট্রো শহরগুলিতে মত্ত অবস্থায় বা মাদক পান (Drunk Driving) করে গাড়ি চালানোর ক্রমাগত প্রবণতা বাড়ছে। আর এর ফলে বড় দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। অনেক প্রচারের পরেও মানুষদের বোঝানো যাচ্ছে না, 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ'-এর ঝুঁকির দিকটা। দেশের রাজধানী দিল্লিতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে আতঙ্কের একটি পরিসংখ্যান সামনে এল। যাতে দেখা যাচ্ছে, ২০২৪ সালে দিল্লিতে মত্ত অবস্থায় গাড়ি চালানোর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে।

শুধু এখানেই শেষ নয় ,চলতি বছর প্রথম তিন মাসে দিল্লিতেমত্ত অবস্থায় গাড়ি চালানোর সময় ধরা পড়েছেন ৭ হাজার জন। যেভাবে মত্ত অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে তাতে উদ্বেগে দিল্লি পুলিশ। সম্প্রতি ওল্ড রাজেন্দ্র নগরে একটি অতি দ্রুত গতিতে চলা গাড়ি ৫ সিভিল সসার্ভিস পরীক্ষার্থী সহ ৬ জনকে ধাক্কা মারে। গাড়ির চালক মত্ত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

দেশের রাজধানী শহরে বাড়ছে মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা

এমন ঘটনা দিল্লিতে বেড়েই চলেছে। দেশের রাজধানী শহরে এখন ৪৯ হাজার ৬৩৬টি প্রাইভেট গাড়ির বিরুদ্ধে তিনটি বা বা তার বেশী মামলা রয়েছে মত্ত অবস্থায় গাড়ি চাালনোর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement