Lakhimpur Kheri Violence: লখিমপুর খেরিতে যাওয়ার পথে গ্রেপ্তার, যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) যাওয়ার পথে গ্রেপ্তার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)৷ গতকালকের দুর্ঘটনার পর এদিন মৃত ও আহতদের পরিজনদের সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী পথেই হরগাঁওয়ের কাছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷
নতুন দিল্লি, ৪ অক্টোবর: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) যাওয়ার পথে গ্রেপ্তার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)৷ গতকালকের দুর্ঘটনার পর এদিন মৃত ও আহতদের পরিজনদের সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী পথেই হরগাঁওয়ের কাছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ এই অভিযোগ এনেছেন যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি৷ লখিমপুর খেরিতে যাওয়ার জন্য গতকাল সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে পৌঁছান কংগ্রেস নেত্রী৷ এরপর থেকে বহুবার পুলিশ তাঁর পথ রোধ করেছে৷
এক টুইট বার্তায় শ্রীনিবাস জানিয়েছেন, “বিজেপির কাছ থেকে যা আশা করা গিয়েছিল, অবশেষ তাই ঘটল৷ মহাত্মা গান্ধীর গণতান্ত্রিক দেশ গডসের পুজারীরা আমাদের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে৷ হরগাঁওয়ের অন্নদাতাদের সঙ্গে দেখা করার জন্য যিনি একধারে বৃষ্টি ও পুলিশ বাহিনীর সঙ্গে লড়েছেন৷ এটা সবে যুদ্ধের কৃষক ঐক্য জিন্দাবাদ৷” বার বার পুলিশ বিরোধিতার মুখে পড়ে যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন প্রিয়ঙ্কা গান্ধী৷ তিনি বলেছেন, “দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে আমি কোনও অপরাধ করিনি৷ কেন আমাদের পথ রোধ করছেন? আপনাদের কাছে ওয়ারেন্ট আছে?” আরও পড়ুন- Uttar Pradesh: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট ৪ কৃষক-সহ ৮ জন, উত্তাল যোগীর রাজ্য
প্রিয়ঙ্কা গান্ধীর পথ আটকাল পুলিশ
Youth Congress President @srinivasiyc on Monday tweeted that @priyankagandhi has been arrested by @Uppolice from Hargaon village in Lakhimpur Kheri district
Details here 👇#Lakhimpur pic.twitter.com/pWYijh899L
— editorji (@editorji) October 4, 2021
উল্লেখ্য, রবিবার লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে৷ লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং বলেছেন, মৃত আটজনের মধ্যে চারজন কৃষক৷ এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনকারী কৃষকেদের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য। ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
(The above story first appeared on LatestLY on Oct 04, 2021 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

