Pahalgam Terrorist Attack: পহেলগামের ঘটনার পর উপত্যকায় জারি তল্লাশি অভিযান, যৌথ বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি
পহেলগামে জঙ্গি হামলা ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিকেশ হল দুই সন্ত্রাসবাদী। জানা যাচ্ছে, বুধবার উড়ি নালা সেক্টরে তল্লাশি অভিযান চলাকালীন খতম করা হয় দুজনকে।
পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলা ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিকেশ হল দুই সন্ত্রাসবাদী। জানা যাচ্ছে, বুধবার উড়ি নালা সেক্টরে তল্লাশি অভিযান চলাকালীন খতম করা হয় দুজনকে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় তল্লাশি অভিযান চলাকালীন সেনা জওয়ান ও পুলিশের যৌথ অভিযানে আচমকাই তাঁদেরল ওপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালালে থতম হয় জঙ্গিরা। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র। যদিও নিহত জঙ্গিদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।
খতম হওয়া জঙ্গিদের নাম পরিচয় জানা যায়নি
বুধবার সকাল থেকেই এই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও ব্রিগেডিয়ার মায়াঙ্ক শুক্লার ১৬১ নম্বর ব্রিগেডের জওয়ানরা। যদিও এখনও পর্যন্ত তল্লাশি অভিযান শেষ হয়নি। আগেই এই ঘটনার তদন্তে উঠে এসেছিল এই হামলার মাস্টারমাইন্ড আদিল গুরু। মঙ্গলবার রাতেই এই ঘটনার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যদিওই এদিন যে দুই জঙ্গি নিহত হয়েছে তাঁরা এই সংগঠনের সদস্য ছিল কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট
বিগত কয়েকবছরে এই সংগঠন কাশ্মীর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। মূলত, এদের কাজ স্থানীয় যুবকদের মগজধোলাই করে করাচী পাঠানো হয়। সেখান থেকে কাশ্মীরে ফিরিয়ে আনা হয়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানোর পর থেকেই তৈরি হয়েছে এই জঙ্গি সংগঠন। ২০২২ সালে এই সংগঠনের ১০৮ জন জঙ্গিকে খতম করা হয়েছিল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)