Chhattisgarh: বিজাপুরে যৌথ বাহিনীর গুলিতে নিকেশ ৪ মাওবাদী, উদ্ধার অসংখ্য অস্ত্র, জারি তল্লাশি অভিযান
মাওবাদী নিকেশ অভিযান এখনও অব্যাহত ছত্তিশগড়ে। শুক্রবার বিজাপুরের জঙ্গলে ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালায়।
মাওবাদী নিকেশ অভিযান এখনও অব্যাহত ছত্তিশগড়ে (Chhattisgarh)। শুক্রবার বিজাপুরের জঙ্গলে ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালায়। আর তাতেই খতম হয়েছে ৪ নকশাল নেতা। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে পালিয়েছে বাকিরা। সেই কারণে মাওবাদীদের ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। উদ্ধার হয়েছে এসএলআর ও আইএনএসএএস রাইফেল। মৃতদের দেহ ইতিমধ্যেই জঙ্গল থেকে বের করে আনা হয়েছে। যদিও নিহত মাওবাদীদের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। এদিকে বাহিনীর সদস্যরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এখনও বাকি মাওবাদীদের খোঁজে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Chhattisgarh: ছত্তিশগড়ে গাড়ি দুর্ঘটনায় আহত নাবালিকাকে নিয়ে পলাতক দম্পতি, ১৫ ঘন্টা পর নাকা চেকিংয়ে আটক গাড়ির চালক, উদ্ধার মৃতদেহ
Chhattisgarh Cricket Premier League 2025 Live Streaming: রায়পুর রাইনোস বনাম বস্তর বাইসনস, রাজনন্দগাঁও প্যান্থার্স বনাম বিলাসপুর বুলস; ছত্তিশগড় ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Advertisement
Advertisement
Advertisement