JP Nadda COVID-19 Positive: করোনায় আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

করোনায় (COVID-19) আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda)। তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করার অনুরোধ জানান।

JP Nadda COVID-19 Positive: করোনায় আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
জেপি নাড্ডা (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর: করোনায় (COVID-19) আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda)। তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করার অনুরোধ জানান।

রবিবার হিন্দিতে একটি টুইটে তিনি লেখেন,“করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে আছি। কোভিডের যাবতীয় নিয়ম মেনে চলছি। আমার আবেদন, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নমুনা পরীক্ষা করিয়ে নিন।“ আরও পড়ুন, কৃষক আন্দোলনের সমর্থনে আগামিকাল অনশনে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

গত ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভায় যাওয়ার পথে শিরাকোলে হামলার মুখে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। কনভয় থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর, ইট ছোড়া হয়। ভাঙচুর করা হয় কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরা সহ আরও অনেকের গাড়ি। অভিযোগ, বাইকে করে সভায় যাওয়ার পথে মারধরও করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। এই ঘটনার পর পরই কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

(The above story first appeared on LatestLY on Dec 13, 2020 07:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).