Bengaluru Shocker: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর! সন্দেহে মুখে গরম তেল ছুঁড়লেন স্ত্রী

স্বামীকে (Husband) নিয়ে স্ত্রীর কিংবা স্ত্রীকে নিয়ে স্বামীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) সন্দেহ নতুন কিছু নয়। এই সন্দেহের জেরে ভেঙে গিয়েছে কত মধুর সম্পর্ক। অনেক ক্ষেত্রে আবার দেখা গিয়েছে খুনোখুনি পর্যন্ত হয়ে গিয়েছে। সম্প্রতি কর্ণাটকের যশবন্তপুরে (Yeshwantpur, Karnataka) ঘটে গিয়েছে এমনই একটি বিচ্ছিন্ন ঘটনা, যা মনে রাখার মত। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে ভেবে স্বামীকে সন্দেহ করতেন স্ত্রী।

Bengaluru Shocker: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর! সন্দেহে মুখে গরম তেল ছুঁড়লেন স্ত্রী
বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর! সন্দেহে মুখে গরম তেল ছুঁড়লেন স্ত্রী (Photo Credits: Representative image)

বেঙ্গালুরু, ১০ ফেব্রুয়ারি: স্বামীকে (Husband) নিয়ে স্ত্রীর কিংবা স্ত্রীকে নিয়ে স্বামীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) সন্দেহ নতুন কিছু নয়। এই সন্দেহের জেরে ভেঙে গিয়েছে কত মধুর সম্পর্ক। অনেক ক্ষেত্রে আবার দেখা গিয়েছে খুনোখুনি পর্যন্ত হয়ে গিয়েছে। সম্প্রতি কর্ণাটকের যশবন্তপুরে (Yeshwantpur, Karnataka) ঘটে গিয়েছে এমনই একটি বিচ্ছিন্ন ঘটনা, যা মনে রাখার মত। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে ভেবে স্বামীকে সন্দেহ করতেন স্ত্রী। এই নিয়ে তাঁদের মধ্যে চলছিল তুমুল ঝগড়া। আর সেই সময়ই স্বামীর মুখে গরম তেল ঢেলে দেন স্ত্রী (Woman Through Boiling Oil On Husband's Face)। গতকাল রবিবার ঘটনাটি ঘটেছে।

যশবন্তপুরের বাসিন্দা পদ্মার (Padma) সঙ্গে মঞ্জুনাথের (Manjunath) বিয়ে হয়েছিল ন’বছর আগে। সম্প্রতি পদ্মা সন্দেহ করতে থাকেন তাঁর স্বামী মঞ্জুনাথ বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ। তাঁকে ঠকানোর অভিযোগ তুলে রবিবার মঞ্জুনাথের সঙ্গে ঝগড়া করছিলেন ৩৬ বছরের পদ্মা। তর্কাতর্কির সময়ই তিনি কড়াইয়ে গরম হওয়া তেল ছুঁড়ে দেন স্বামীর মুখে। মঞ্জুনাথের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই মঞ্জুনাথকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আরও পড়ুন: Jammu & Kashmir: জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ, কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম মহম্মদ সারুরিকে তলব এনআইএ-র

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন, মঞ্জুনাথের দেহের প্রায় পঞ্চাশ শতাংশ পুড়ে (Burn) গিয়েছে। এই ঘটনায় পদ্মাকে গ্রেফতার করেছে যশবন্তপুর পুলিশ।

(The above story first appeared on LatestLY on Feb 10, 2020 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).