Bank Strike: ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দেশজুড়ে, কবে বনধ, কী কী দাবি

পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করতে অনাবশ্যক দেরি, পারফর্ম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ (PLI) সংক্রান্ত বৈষম্য এবং পেনশন আপডেটসহ একাধিক বকেয়া দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলোর যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)।

Bank Strike.

Bank Strike: পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করতে অনাবশ্যক দেরি, পারফর্ম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ (PLI) সংক্রান্ত বৈষম্য এবং পেনশন আপডেটসহ একাধিক বকেয়া দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলোর যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)। এই ধর্মঘটের কারণে টানা চার দিন ব্যাঙ্ক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। একনজরে ধর্মঘটের সময়সূচি ও সম্ভাব্য প্রভাব১১ সেপ্টেম্বর (শুক্রবার): দেশব্যাপী ১ দিনের পূর্ণাঙ্গ ব্যাঙ্ক ধর্মঘট।

টানা বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক

১২ ও ১৩ সেপ্টেম্বর (শনিবার ও রবিবার): মাসের দ্বিতীয় শনিবার ও সাপ্তাহিক ছুটির দিন। ১৪ সেপ্টেম্বর (সোমবার): গণেশ চতুর্থী উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে আঞ্চলিক ছুটি। পরবর্তী কর্মসূচি: দাবি পূরণ না হলে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ৩ দিনের ধর্মঘট এবং ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দাবিগুলি কী কী

প্রধান দাবি ও ক্ষোভের কারণ ৮ মার্চ ২০২৪-এ স্বাক্ষরিত ১২শ দ্বিপাক্ষিক চুক্তি ও ৯ম যৌথ স্মারক অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ৪০ মিনিট অতিরিক্ত কাজ করার বিনিময়ে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্কিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু দুই বছর পার হলেও কেন্দ্র এখনও এর অনুমোদন দেয়নি। পাশাপাশি, অর্থ মন্ত্রকের নতুন পিএলআই (PLI) ফ্রেমওয়ার্ককে ইউনিয়নগুলো বৈষম্যমূলক বলে মনে করছে। যেখানে স্কেল IV ও তার ওপরের অফিসারদের জন্য সর্বোচ্চ ৩৬৫ দিনের মূল বেতনের ইনসেনটিভের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে স্কেল III পর্যন্ত কর্মী ও জুনিয়র অফিসারদের জন্য তা সর্বোচ্চ ১৫ দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। এছাড়া পেনশন ব্যবস্থার আধুনিকীকরণ এবং এনপিএস (NPS) থেকে পুরোনো পেনশন স্কিমে (OPS) ফেরার সুযোগের দাবি জানিয়েছে ইউনিয়নগুলি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement