Ashok Gasti Dies of COVID-19: করোনা থাবায় মৃত্যু বিজেপির রাজ্যসভার সাংসদ অশোক গাস্তির

মারণ করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল সদ্য নির্বাচিত বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি (Ashok Gasti)। বৃহস্পতিবার সমস্ত লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গত ২ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি নেতা অশোকবাবু। অগাস্ট মাসের শেষের দিক থেকে তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেছিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

Ashok Gasti Dies of COVID-19: করোনা থাবায় মৃত্যু বিজেপির রাজ্যসভার সাংসদ অশোক গাস্তির
BJP's Rajya Sabha MP Ashok Gasti. (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর: মারণ করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল সদ্য নির্বাচিত বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি (Ashok Gasti)। বৃহস্পতিবার সমস্ত লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গত ২ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি নেতা অশোকবাবু। অগাস্ট মাসের শেষের দিক থেকে তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেছিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। পড়ুন: Kolkata: করোনা আক্রান্ত রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন

দীর্ঘদিনের আরএসএসের প্রচারক হিসেবে কাজ করেছেন তিনি। গত জুন মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে বেছে নেওয়া হয় অশোক গাস্তিকে। ২২ জুলাই নির্দিষ্ট পদের জন্য শপথগ্রহণও করেন তিনি। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির থেকে উঠে আসা এই নেতা অনেককে স্বপ্ন দেখিয়েছিলেন। কর্ণাটকের রাজ্যস্তরের নেতা ছিলেন তিনি। রায়চূড়ে বিজেপির রাজনৈতিক ভিত মজবুত করতেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। পড়ুন: SSC Exam Calendar 2020–21 Importance Notice Released: ২০২০ সালের পরীক্ষার ক্যালেন্ডার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ

অশোক গাস্তির মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অশোকবাবুক মৃত্যুতে তিনি শোকস্তব্ধ। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওম বিড়লা।

(The above story first appeared on LatestLY on Sep 17, 2020 07:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).