Anna Hazare: কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে দিনভর অনশনে বসলেন আন্না হাজারে
মঙ্গলবার কৃষক আন্দোলনের সমর্থনে ভারত বনধে সামিল হতে সারাদিন অনশনে বসেছেন আন্না হাজারে। কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তিনি। কেন্দ্র সরকারকে চেইপ ফেলতে কৃষকদের এই আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দিতে হবে। আন্না হাজারে প্রতিবাদের সপক্ষে জানান, গত ১০ দিনে আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলেছে। কৃষকদের এই শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানাই।
পুনে, ৮ ডিসেম্বর: মঙ্গলবার কৃষক আন্দোলনের (Farmers Protest) সমর্থনে ভারত বনধে সামিল হতে সারাদিন অনশনে বসেছেন আন্না হাজারে (Anna Hazare) । কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তিনি। কেন্দ্র সরকারকে চেইপ ফেলতে কৃষকদের এই আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দিতে হবে। আন্না হাজারে প্রতিবাদের সপক্ষে জানান, গত ১০ দিনে আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলেছে। কৃষকদের এই শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানাই।
মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁ সিদ্ধিতে তিনি কৃষকদের সমর্থনে অনশনে বসেছেন। সেখান থেকে জানিয়েছেন,"আমি দেশের সকল নাগরিককে জানাচ্ছি কৃষকদের এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিন। সরকারের ওপর চাপ সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। আর তা অর্জন করার জন্য কৃষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। কিন্তু কেউ যেন অশান্তি সৃষ্টি নিয়ে করে"। তিনি আরও জানান,"পথে নেমে আন্দোলন করার এটি যথার্থ সময়। তাঁদের সমস্যার সমাধান হওয়া অত্যন্ত জরুরি।" আরও পড়ুন, কৃষি আইনের বিরোধিতায় তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় বনধের প্রভাব; স্তব্ধ করে দেওয়া হয়েছে ট্রেন লাইন থেকে রাজপথ
চলতি বছরে তিনটি কৃষি আইনের প্রবর্তন করেছে কেন্দ্র। এই আইনগুলির বিরোধিতায় প্রায় ২সপ্তাহ ধরে আন্দোলেন নেমেছেন কৃষকরা। সেই আইন প্রত্যাহারের দাবিতেই আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভারত বনধের (Bharat Bandh) ডাক দেওয়া হয়েছে। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বহু রাজনৈতিক দল এবং দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম। কংগ্রেস, ডিএমকে, টিআরএস ও আম আদমি পার্টি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তাদের সমর্থকরা বনধে অংশ নেবে, এমন তথ্য ও প্রকাশ হয়েছে। সংসদে কৃষি আইনের বিরোধিতার পুরোভাগে থাকলেও ভারত বনধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
(The above story first appeared on LatestLY on Dec 08, 2020 01:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

