India Pakistan Border: সীমান্তে পারাপারের হিড়িক, চারদিনে ভারত ছাড়লেন ৭৮৬ পাক নাগরিক
পহেলগাঁওয়ে(Pahalgam) জঙ্গিদের (Terrorist) গুলিতে মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটকের। প্রাণ গিয়েছে এক স্থানীয় যুবকের। জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা।
নয়াদিল্লিঃ ২২ এপ্রিল বদলে দিয়েছে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) পরিবেশ। ওয়াদিয়ান আর 'হাসিন' নেই। রক্ত লেগেছে উপত্যকার গায়ে। পহেলগাঁওয়ে(Pahalgam) জঙ্গিদের (Terrorist) গুলিতে মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটকের। প্রাণ গিয়েছে এক স্থানীয় যুবকের। জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। আর এরপরই নতুন করে পাক-ভারত আতাত। নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। পাকিস্তানকে কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে শায়েস্তা করতে চেয়েছে ভারত সরকার। পড়শি দেশের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে মোদী সরকার। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। বাতিল করা হয়েছে সমস্ত পাক ভিসা। আর এতেই বিপাকে পাকিস্তানিরা।
ভারত ছেড়ে নিজের দেশে ফিরে গেলেন ৭৮৬ জন পাক নাগরিক
নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এমনকী বাতিল করে দেওয়া হয় মেডিক্যাল ভিসাও। ভারত সরকারের তরফে এই নির্দেশ আসার পরই সীমান্তে পারাপারের হিড়িক দেখা যায়। পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে আটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারত থেকে সেদেশে গিয়েছেন ৭৮৬ জন পাকিস্তানি। এদের মধ্যে কেউ ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ ঘুরতে। কেউ আবার পাকাপাকিভাবে ভারতেই বসবাস শুরু করেছিলেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ভিসা বাতিলের নির্দেশ দেয় ভারত সরকার। সার্ক ভিসা প্রাপ্ত পাক নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে বলা হয়। মেডিক্যাল ভিসা নিয়ে যারা ভারতে এসেছিলেন তাঁদের সময় দেওয়া হয় ২৯ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এখনও যদি কোনও পাকিস্তানি ভারতে থেকে থাকেন তবে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করতে পারবে ভারত সরকার।
সীমান্তে রাপারের হিড়িক, চারদিনে ভারত ছাড়লেন ৭৮৬ পাক নাগরিক