Victoria's Secret 'The Icon' Collection: অন্তর্বাসে নতুন পরীদের দেখা গেল ভিক্টোরিয়া'স সিক্রেট ফ্যাশন শোতে
ভিক্টোরিয়া'স সিক্রেট সম্প্রতি 'দ্য আইকন' নামে তার নতুন অন্তর্বাসের সংগ্রহ লঞ্চ করেছে। ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ (Victoria's Secret) জনপ্রিয় মূলত মহিলাদের অন্তর্বাসের জন্য।
নয়াদিল্লি: ভিক্টোরিয়া'স সিক্রেট সম্প্রতি 'দ্য আইকন' নামে তার নতুন অন্তর্বাসের সংগ্রহ লঞ্চ করেছে। ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ (Victoria's Secret) জনপ্রিয় মূলত মহিলাদের অন্তর্বাসের জন্য। বিশ্বের নাম করা মডেলদের নিয়েই ফ্যাশন শো করে থাকে ভিক্টোরিয়া'স সিক্রেট ৷ এবারও নতুন প্রোডাক্টের জন্য তার অন্যথা হয়নি। নাওমি ক্যাম্পবেল, আদ্রিয়ানা লিমা, জিসেল বুন্ডচেন এবং ক্যান্ডিস সোয়ানেপোয়েলের মতো সুপারমডেলরা নতুন এই সংগ্রহের জন্য ফ্যাশন শো করেছেন।পাশাপাশি আদুত আকেচ, হেইলি বিবার, পালোমা এলসেসার, সুই হে এবং এমিলি রাতাজকোস্কি, সেইসাথে জিসেল বুন্ডচেন, নাওমি ক্যাম্পবেল, আদ্রিয়ানা লিমা- এরমতো নতুন মডেলদেরও দেখা গিয়েছে। প্রত্যেকটি মডেলই ভিক্টোরিয়ার অন্তর্বাস পরে রয়েছেন ৷
দেখুন ভিডিও
ভিক্টোরিয়া'স সিক্রেট তাদের ইনস্টাগ্রামে পেজে 'দ্য আইকন'-এর জন্য মডেলদের নিয়ে যে ভিডিওটি শেয়ার করেছে, তাতে লিখেছে, "There’s an icon in all of us. Use this sound to create your own legendary moment" অর্থাৎ "আমাদের সবার মধ্যে একটি আইকন আছে। আপনার নিজের জন্য সুন্দর মুহূর্ত তৈরি করতে এই শব্দটি ব্যবহার করুন।" আরও পড়ুন : Sara Ali Khan Video: ক্যামেরাবন্দি সারা, ইব্রাহিম, ফ্ল্যাশের সামনে মাথা নীচু করে ফেললেন নায়িকা
উল্লেখ্য, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্ররের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ভিক্টোরিয়াস সিক্রেট প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অফ বিজনেসের প্রাক্তন ছাত্র রয় র্যামন্ড। তাঁর এধরনের একটি প্রতিষ্ঠান স্থাপনের কারণ ছিলো তিনি তাঁর স্ত্রীর জন্য ডিপার্টমেন্টাল স্টোর থেকে অন্তর্বাস কিনতে লজ্জাবোধ করতেন। তিনি স্ট্যানফোর্ড শপিং সেন্টারে এর প্রথম বিক্রয়কেন্দ্রটি স্থাপন করেন। পরবর্তীতে তিনি ডাকে পাঠানোর আরো তিনটি শাখাও চালু করেন। এই দোকানটি তৈরির কারণ ছিলো পুরুষ ও মহিলাদের জন্য খোলামেলা অন্তর্বাস কেনার পরিবেশ তৈরি করা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)