Sheezan Khan: আবারও খারিজ জামিনের আর্জি, ‘আলি বাবা’ ধারাবাহিক থেকে সরানো হচ্ছে শেহজানকে, বদলে আসছে ইনি

গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের মেক আপ রুম থেকে উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মৃতদেহ। গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দেন ২০ বছরের তুনিশা।

Sheezan Khan: আবারও খারিজ জামিনের আর্জি, ‘আলি বাবা’ ধারাবাহিক থেকে সরানো হচ্ছে শেহজানকে, বদলে আসছে ইনি
Abhishek Nigam and Sheezan Khan (Photo Credits: Twitter)

মুম্বই, ১৩ জানুয়ারিঃ তুনিশা শর্মা মৃত্যু (Tunisha Sharma Died) ঘটনায় শেহজান খানের (Sheezan Khan) জামিনের আর্জি বারংবার খারিজ করে দিচ্ছে নিম্ন আদালত। শুক্রবার আবারও খারিজ হল অভিনেতার জামিনের আর্জি। জেল হেফাজতেই রয়েছেন শেহজান। চলতি ধারাবাহিক ‘আলি বাবাঃ দাস্তানে কবুল’এ (Ali Baba Dastaan-E-Kabul) একসঙ্গে কাজ করছিলেন তুনিশা এবং শেহজান। পুলিশি হেফাজতে থাকায় ধারাবাহিক থেকে শেহজান খানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম। পরিবর্তে কে আসছে সেই নিয়ে জল্পনা ছিল শুরুতে। ৩০০০ টাকা ধার চেয়েছিলেন তুনিশা, ফাঁস করলেন বন্ধু সনিয়া সিং

বলিপাড়া সূত্রে কানাঘুষো খবর, ‘আলি বাবাঃ দাস্তানে কবুল’ ধারাবাহিক থেকে শেহজান খানকে সরিয়ে তাঁর পরিবর্তে আনা হবে অন্য মুখ। টেলিভিশন অভিনেতা অভিষেক নিগমকে দেখা যাবে শেহজানের পরিবর্তে। আগামী সপ্তাহ থেকেই নাকি অভিষেক ধারাবাহিকের শুটিং শুরু করবেন। যদিও ধারাবাহিকের টিমের পক্ষ থেকে সেই খবরে এখনও অবধি কোন নিশ্চয়তা দেওয়া হয়নি। চিকিৎসকের পরামর্শ ছাড়াই তুনিশাকে ওষুধ দিতেন শেহজানের পরিবার? রিপোর্টে চাঞ্চল্য

‘আলি বাবাঃ দাস্তানে কবুল’ ধারাবাহিকে শেহজানের (Sheezan Khan) পরিবর্তে অন্য মুখ নিয়ে আসার ভাবনাচিন্তা নির্মাতারা করছেন ঠিকই। কিন্তু প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মার পরিবর্তে কাউকে আনা হবে না বলেই ঠিক করেছেন ধারাবাহিক নির্মাতারা। তুনিশা ছাড়াই এগোবে ধারাবাহিকের গল্প। সেই ভাবনাচিন্তাই করছেন টিম। ‘টিন্ডারে পরিচিত প্রেমিকের সঙ্গে মৃত্যুর আগে কথা তুনিশার’, দাবি শেহজানের

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের মেক আপ রুম থেকে উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death) ঝুলন্ত মৃতদেহ। গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দেন ২০ বছরের তুনিশা। অভিনেত্রীর আত্মহত্যার পিছনে সহ অভিনেতা শেহজান খানের (Sheezan Khan) প্ররোচনা রয়েছে, অভিযোগ তোলেন তুনিশার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে জেল হেফাজতে রয়েছে শেহজান।

(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).