Tunisha Sharma Death: 'টিন্ডারে পরিচিত প্রেমিকের সঙ্গে মৃত্যুর আগে কথা তুনিশার', দাবি শেহজানের

Tunisha Sharma Death: 'টিন্ডারে পরিচিত প্রেমিকের সঙ্গে মৃত্যুর আগে কথা তুনিশার', দাবি শেহজানের
Tunisha Sharma, Sheezan Khan (Photo Credit: Instagram)

যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যু রহস্য। তুনিশার প্রাক্তন প্রেমিক শেহজান খান (Sheezan Khan) দাবি করেন, মৃত্যুর আগে প্রয়াত অভিনেত্রী আলি নামে একজনের সঙ্গে কথা বলেন। টিন্ডার নামে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আলির সঙ্গে তুনিশার পরিচয় হয়। মৃত্যুর আগে ওই ব্যক্তির সঙ্গেই তুনিশা ফোনে কথা বলেন বলে দাবি প্রয়াত অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের। প্রসঙ্গত দাস্তান-ই-কাবুল খ্যাত অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু হয় গত ২৪ ডিসেম্বর। তুনিশার মৃত্যুর পর তাঁরমায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শেহজান খানকে।

আরও পড়ুন: Tunisha Sharma Death: 'শেহজানের প্রতারণা ধরে ফেললে, ও তুনিশাকে চড় মারে', বিস্ফোরক প্রয়াত অভিনেত্রীর মা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 09, 2023 08:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).