Aindrila Sharma: ঐন্দ্রিলার জন্য সব্যসাচীর প্রার্থনা, চোখে জল অসংখ্য অনুরাগীর

অভিনেতা জিতু কমল থেকে শুরু করে অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রত্যেকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেন। টলি অভিনেতাদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেন। সবকিছু মিলিয়ে গোটা টলিউড বর্তমানে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্য প্রার্থনা করছে।

Sabyasachi Chowdhury, Aindrila Sharma (Photo Credit: Facebook)

কলকাতা, ১৫ নভেম্বর: ''কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।'' সোমবার রাতে ঐন্দ্রিলার (Aindrila Sharma) জন্য প্রত্যেকের কাছে এভাবেই অনুরোধ জানান অভিনেতা সব্যসাচী চৌধুরী। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সব্যসাচী যখন ঐন্দ্রিলার জন্য অনুরাগীদের প্রত্যেককে প্রার্থনারঅনুরোধ জানান, তা দেখে চোখে জল এসে যায় মানুষের। ঐন্দ্রিলা লড়াই করছেন। সমস্ত বাধা পেরিয়ে ঐন্দ্রিলা লড়াই করছেন বলেও জানান সব্যসাচী। অভিনেতার সোশ্যাল স্টেটাস দেখে ঐন্দ্রিলার জন্য প্রত্যেকে প্রার্থনা করেন।

অভিনেতা জিতু কমল থেকে শুরু করে অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রত্যেকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেন। টলি অভিনেতাদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেন। সবকিছু মিলিয়ে গোটা টলিউড বর্তমানে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্য প্রার্থনা করছে।

সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। হাসপাতালে ভর্তির পর থেকে ভেন্টিলেটরে রয়েছেন অভিনেত্রী। এক সপ্তাহ ধরে চিকিৎসার পরও ঐন্দ্রিলার সংক্রমণ কমেনি। সেই সঙ্গে অভিনেত্রীর জ্বরও রয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement