Sunny Leone In Bangladesh: বাংলাদেশে সানি লিওন, জমকালো বিয়ের অনুষ্ঠানে হাজির যশ-নুসরত, মিমি চক্রবর্তীরাও

বাংলাদেশের গানবাংলা টিভির কর্ণধারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে 'তেরি দিওয়ানি' গানে দর্শকদের মাতিয়ে দেন কৈলাশ খের। সেই ভিডিয়োও বাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম জুড়ে।

Sunny Leone In Bangladesh: বাংলাদেশে সানি লিওন, জমকালো বিয়ের অনুষ্ঠানে হাজির যশ-নুসরত, মিমি চক্রবর্তীরাও
Sunny Leone, Dighi, Yash Dasgupta, Nusrat Jahan (Photo Credit: Instagram)

ঢাকা, ১৪ মার্চ:  বাংলাদেশে (Bangladesh) পৌঁছেছেন সানি লিওন (Sunny Leone)। বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলের কর্ণাধারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ঢাকায় হাজির সানি। ঢাকা বিমানবন্দরে পা রাখতেই সানি লিওন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, সুন্দর বাংলাদেশে এসে তিনি খুব খুশি। সানি লিওনের সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও বাংলাদেশে হাজির হন।

View this post on Instagram

জানা যায়, সানি লিওন-ড্যানিয়েল ওয়েবারের পাশাপাশি জনপ্রিয় গায়ক কৈলাশ খের, অভিনেত্রী নার্গিস ফকরি, টলিউডের জনপ্রিয় তারকা জুড়ে নুসরত জাহান (Nusrat Jahan)-যশ দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তীরাও (Mimi Chakraborty)হাজির হন। সানি লিওনসহ টলিউড, বলিউড তারকাদের সঙ্গে ছবি শেয়ার করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দীঘি (Dighi)।

আরও পড়ুন: COVID 19 In China: চিনে ফের থাবা বসাচ্ছে করোনা, লকডাউনে ঘরবন্দি ১৭ মিলিয়ন মানুষ

View this post on Instagram

বাংলাদেশের গানবাংলা টিভির কর্ণধারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে 'তেরি দিওয়ানি' গানে দর্শকদের মাতিয়ে দেন কৈলাশ খের। সেই ভিডিয়োও বাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম জুড়ে।

(The above story first appeared on LatestLY on Mar 14, 2022 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).