Hungama2: এবার ওটিটিতে রিলিজ করছে আরও এক বলিউড সিনেমা, 'হাঙ্গামা' মাচাবেন শিল্পা-পরেশ

'দিল বেচারা', 'লক্ষ্মী বোম্ব', 'শকুন্তলা দেবী','গুলাবো সিতোবো', 'রাধে'-র মত আরও এক বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করতে চলেছে। দেশের করোনা পরিস্থিতিতে সিনেমা হল বা মাল্টিপ্লেক্স খোলার অপেক্ষায় না থেকে ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করতে চলেছে প্রিয়দর্শনের কমেডি সিনেমা হাঙ্গামা-টু।

Hungama2: এবার ওটিটিতে রিলিজ করছে আরও এক বলিউড সিনেমা, 'হাঙ্গামা' মাচাবেন শিল্পা-পরেশ

মুম্বই, ২৪ মে: 'দিল বেচারা', 'লক্ষ্মী বোম্ব', 'শকুন্তলা দেবী','গুলাবো সিতোবো', 'রাধে'-র মত আরও এক বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা ওটিটি (OTT) প্ল্যাটফর্মেই রিলিজ করতে চলেছে। দেশের করোনা পরিস্থিতিতে সিনেমা হল বা মাল্টিপ্লেক্স খোলার অপেক্ষায় না থেকে ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করতে চলেছে প্রিয়দর্শনের কমেডি সিনেমা হাঙ্গামা-টু (Hungama 2)। আরও পড়ুন: Radhe: রাধে ফাঁস করলে যে শাস্তি দেওয়া হবে, জানাল দিল্লি হাইকোর্ট

২০০৩ সালে পরেশ রাওয়াল-অক্ষয় খান্না-রিমি সেন অভিনেতী হিট কমেডি হাঙ্গামা সিনেমার সিক্যুয়েল হিসেবে রিলিজ করতে চলেছে এই সিনেমা। হাঙ্গামা-টু তে অভিনয় করতে দেখা যাবে পরেশ রাওয়াল, মিজান জাফরি, শিল্পা শেঠি কুন্দ্রা, প্রণিতা সুভাষকে।

বছরের সবচেয়ে বড় কমেডি সিনেমা হতে চলেছি এটি এমনটাই দাবি করেছে ছবির প্রযোজক সংস্থা। সমস্ত বয়সী দর্শকদের জন্য এই ছবি মুখে হাসি আনবে বলে দাবি করে, হাঙ্গামা টু ওটিটি-তে রিলিজ করার কথা ঘোষণা করেন প্রযোজক রতন জৈন। এই সিনেমাতে আশুতোষ রানা, মনোজ যোশি, রাজপাল যাদব, জনি লিভার,টিকু তালসানিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। খুব সম্ভবত ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

চলতি মে মাসে রাধে সহ একগুচ্ছ সিনেমা সরাসরি ওটিটিতে রিলিজ করেছে। তাদের মধ্যে বড় রিলিজ অর্জুন কাপুর, রাকুল প্রীত সিং, জন আব্রাহামের 'সর্দার কী গ্র্যান্ডসন'(নেটফ্লিক্স, ১৮ মে থেকে)। ফারহান আখতারের তুফানও তলতি মে মাসে সরাসরি ওটিটি-তে (অ্যামাজন প্রাইম ভিডিও) রিলিজ করেছে। জেরিন খান-আয়ুষ্মান ঝা-র হাম ভি আকলে তুম ভি আকলে-সিনেমাটিও ওটিটিতে রিলিজ করেছে।

(The above story first appeared on LatestLY on May 24, 2021 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).