Atlee’s Birthday: 'জওয়ান' পরিচালক অ্যাটলির ৩৭-এ পা, সোশ্যাল মিডিয়ায় স্ত্রী প্রিয়ার আদুরে পোস্ট দেখুন

শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের আজ ৩৭তম জন্মদিন।

Atlee’s Birthday (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের আজ (২১ সেপ্টেম্বর) ৩৭তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর স্ত্রী প্রিয়া সহ অনেক তারকা অ্যাটলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী প্রিয়া তাঁকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন, প্রিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছেলে মীরকে সঙ্গে নিয়ে একটি সুন্দর পারিবারিক ছবিও শেয়ার করেছেন। ছবিটির কমেন্ট বক্সে নেটিজেনরা ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

১৯৮৬ সালের এই দিনে তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম অ্যাটলির। তাঁর আসল নাম অরুণ কুমার। সিনেমার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখেছেন। সেই লক্ষ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। ২০১১ সালে অ্যাটলি ‘মুগাপুথাগাম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ প্রশংসা কুড়ান। আরও পড়ুন : Tamannaah Bhatia: সংসদ ভবনে হাজির তামান্না ভাটিয়া, দেখুন ভিডিয়ো

এরপর ২০১৩ সালে তাঁর প্রথম সিনেমা ‘রাজা রানি’ মুক্তি পায়। রোম্যান্টিক-কমেডি ধাঁচের এই ছবি দিয়ে শুরুতেই বাজিমাত করেন অ্যাটলি। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা বানিয়েছেন, আর সেগুলো বক্স অফিসে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ‘জাওয়ান’র অসামান্য সাফল্যের সুবাদে অ্যাটলির চাহিদা এখন তুঙ্গে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement