Jennifer Lopez: ২০বছর পরে বিবাহবন্ধনে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক, বিয়ের পরে সাদা চাদরে মুড়ে ছবি শেয়ার জেনিফারের
দীর্ঘ ২০ বছরের পুরনো সম্পর্ককে আইনিভাবে মান্যতা দিয়ে বিয়ে করেছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক।২০০২ সালে আংটি বদল করেছিলেন জেনিফার ও বেন। কিন্তু এর এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন দুই তারকা।তারপর এত গুলো বছর বাদে ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের জীবনে পুরনো প্রেমই ফিরে এসেছে নতুন রূপে। ১৬ জুলাই লাস ভেগাসের একটি চ্যাপেলে বিয়ের শপথ নেন বেনিফার। আংটি বদল করে দুজনে একসাথে ঘোষণা করেছেন তাঁরা বিবাহিত।
বিয়ের পরেই নিজের বিয়ের আংটি হাতে ছবি শেয়ার করেছেন জেনিফার । নরম বিছানায় সাদা চাদরে আবৃত হয়ে হাতের আংটি কে হাইলাইট করে ছবি দিয়েছেন জেনিফার।
জেনিফারের হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপোলটাউন অভিনেত্রীর ব্রাইডাল লুকের কিছু ঝলক শেয়ার করেছে ইনস্টাগ্রামে। সাদা রঙের গাউনে জেনিফারের লুক ছিল নজরকাড়া।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
ENG vs WI 3rd T20I Scorecard: বেন ডাকেটের সুবাদে ইংল্যান্ডের রেকর্ড স্কোর! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্লিন সুইপ ইংল্যান্ডের
Kerala Shocker: মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বিয়ে, যুবকদের থেকে টাকাপয়সা লুট, গ্রেফতার মহিলা
Rajasthan Marriage: ৭০ বছর ধরে লিভ-ইন, ৯০ এর ঘরে এসে ধুমধাম করে বিয়ে করল বৃদ্ধ দম্পতি
Mahua Mitra Marriage: চুপিসাড়ে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?
Advertisement
Advertisement
Advertisement