Kangana Ranaut : 'দোস্তানা টু' থেকে কার্তিককে বাদ দেওয়ায় করণকে তীব্র আক্রমণ কঙ্গনার

Kangana Ranaut : 'দোস্তানা টু' থেকে কার্তিককে বাদ দেওয়ায় করণকে তীব্র আক্রমণ কঙ্গনার
ছবি ইনস্টাগ্রাম

মম্বই, ১৭ এপ্রিল : দোস্তানা টু থেকে বাদ দেওয়া হয়েছে কার্তিক আরিয়ানকে। কার্তিকের পরিবর্তে দোস্তানা টু-তে (Dostana 2) দেখা যেতে পারে বিকি কৌশল কিংবা রাজকুমার রাওকে। এমনই একটি খবরে বি টাউনে জোর শোরগোল শুরু হয়েছে। দোস্তানা টু থেকে কার্তিক আরিয়ানের বাদ পড়ার খবরে ফের করণ জোহরকে তীব্র আক্রমণ করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে করণ জোহরকে (Karan Johar) একের পর এক কটাক্ষে বিদ্ধ করেন কঙ্গনা। করণের মতো এই ধরনের মানুষদের কাজে কার্তিক যেন মন খারাপ করে বসে না থাকেন। সুশান্ত মাদকাসক্ত, সুশান্তের (Sushant Singh Rajput) মেজাজ গরম, এমন বিভিন্ন ধরনের খবর ছাপিয়ে যেমন তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, কার্তিকের ক্ষেত্রেও সেই একই কাজ করা হতে পারে। তাই কার্তিক যেন কোনও কথায় কান না দিয়েচুপচাপ নিজের কাজ করে যান। কার্তিক (Kartik Aaryan) যেন নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান বলেও পরামর্শ দেন বলিউড 'কুইন'।

আরও পড়ুন : Vivek Oberoi : গুরুতর অসুস্থ বিবেক ওবেরয় ভর্তি হাসপাতালে?

করণ জোহরের মতো নাটুকে মানুষের কথায় বা কাজে বেশি গুরুত্ব না দিয়ে, কার্তিক নিজের উপর ভরসা রাখুন। নিজেকে পরিশীলিত রেখে মন দিয়ে কাজ করে যান বলেও মন্তব্য করেন কঙ্গনা রানাউত।

আরও পড়ুন : Kangana Ranaut On Ramadan 2021 : রমজানে জমায়েত বন্ধ করুন, মোদীকে আবেদন কঙ্গনার

এদিকে দোস্তানা টু থেকে কেন কার্তিক আরিয়ানকে বাদ দেওয়া হল, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি করণ জোহর। দোস্তানা টু থেকে কার্তিক আরিয়ানকে বাদ দেওয়ার খবর কার্যত মুখে কুলুপ এঁটেছেন ধর্মা প্রোডাকশনের মালিক। শিগগিরই কার্তিক আরিয়ানের জায়গায় দোস্তানা টু-এর কাস্টিংয়ের ক্ষেত্রে বিকল্প নাম ঘোষণা করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে ধর্মা প্রোডাকশনের তরফে।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2021 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).