Nysa Devgn: সারাক্ষণই 'নেশায়' বুঁদ! ভরদুপুরে মাদকাসক্ত অবস্থায় কোথায় চললেন নাইসা? কাজল কন্যার ভিডিয়ো ভাইরাল
সোমবার বান্দ্রা এলাকায় মুম্বইয়ের আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হন নাইসা দেবগন। গাড়ি থেকে নেমে সোজা সামনের দিকে এগিয়ে গেলেন। তাকালেন না এগিক ওদিক কোথাও।
মুম্বই, ২১ এপ্রিলঃ বলিউডে এখনও পা রাখেননি কাজল এবং অজয় দেবগনের মেয়ে নাইসা (Nysa Devgn)। তাও তাঁকে নিয়ে নেটপাড়ায় চর্চার অন্ত নেই। প্রায়শই বন্ধু-বান্ধবদের সঙ্গে মুম্বইয়ের রেস্তোরাঁ থেকে পার্টি কিংবা নৈশভোজ সেরে বের হতে দেখা যায় কাজল-কন্যাকে। বেশ কয়েকবার তো অসংলগ্ন অবস্থায় মুম্বইয়ের ক্লাব থেকে পার্টি করে বেরোনোর সময়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছেন নাইসা দেবগন (Nysa Devgn)। মাদকাসক্ত অবস্থার তাঁর সেই সমস্ত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। ফের মাদকাসক্ত অবস্থায় ক্যামেরাবন্দি হলেন কাজল কন্যা? ভরদুপুর বেলা নেশা করে গাড়ি থেকে নেমে কোথায় যাচ্ছেন নাইসা?
সোমবার বান্দ্রা (Bandra) এলাকায় মুম্বইয়ের আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হন নাইসা দেবগন। গাড়ি থেকে নেমে সোজা সামনের দিকে এগিয়ে গেলেন। তাকালেন না এগিক ওদিক কোথাও। তাঁর পরনে ঢিলেঢালা নীল রঙের ট্রাউজার প্যান্ট আর উপরেও ঢিলেঢালা ফুলহাতা ক্রপ টপ। উসকোখুসকো অবস্থায় চুলে খোঁপা মত করা। তাঁকে অন্যান্য সময় যেভাবে দেখা যায় এদিন তাঁকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখা গিয়েছে। নাইসার এমন এলোমেলো অবস্থা দেখে নেটিজেনের একাংশ মনে করছেন, মাদকাসক্ত অবস্থায় রয়েছেন তিনি। তাই হুঁশে নেই। এলোপাথাড়ি ভাবেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন।
এলোমেলো অবস্থায় ক্যামেরাবন্দি নাইসাঃ
উচ্ছৃঙ্খলতা জীবন-যাপন, চলাফেলার পাশাপাশি নাইসার পোশাকশৈলীও তাঁকে চর্চায় রাখে সর্বক্ষণ। এক এক সময়ে এক এক রকম অদ্ভুত পোশাকে দেখা যায় তাঁকে। তাঁর পোশাকে এমনই কাটা ছেঁড়ার বহর থাকে যে নিজেই সামলে রাখতে পারেন না শরীরের অঙ্গপ্রত্যঙ্গ। বহু পোশাকেই তাঁর স্তনযুগলকে উপচে বেরিয়ে পড়তে দেখা গিয়েছে।