Influencer Mansi Suravase Slaps Man Video: তরুণী ইনফ্লুয়েন্সারকে অশ্লীল স্পর্শ, যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যুবককে টেনে থাপ্পড়, দেখুন মানসীর ভাইরাল ভিডিয়ো

সদ্য নিজের আবাসনে ভিডিও রেকর্ড করতে গিয়ে যৌন হয়রানির মুখোমুখি হন তিনি। ক্যামেরাবন্দি সেই ভিডিও নেটবাসীর সামনে তুলে ধরেন মানসী।

Influencer Mansi Suravase Slaps Man For Inappropriately Touching (Photo Credits: Instagram)

তরুণী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে অশ্লীলভাবে স্পর্শ। চটে গিয়ে যুবকের হাত ধরে টেনে সজোরে গালে চড় কষালেন মানসী সুরভাসে (Mansi Suravase) নামে ওই ইনফ্লুয়েন্সার। সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় মুখ মানসী। ইনস্টাগ্রামে তাঁর রয়েছে ১০ লক্ষের উপর ফলোয়ার। নিত্য নতুন গানে রিল বানিয়ে পোস্ট করেন তিনি। মানসীর এক একটি ছবি, ভিডিওতে লক্ষাধিক লাইক পড়ে। সদ্য নিজের আবাসনে ভিডিও রেকর্ড করতে গিয়ে যৌন হয়রানির মুখোমুখি হন তিনি। ক্যামেরাবন্দি সেই ভিডিও নেটবাসীর সামনে তুলে ধরেন মানসী।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েন্সারকে হয়রানি করার সেই ভিডিও। ইনস্টা হ্যান্ডেল থেকে মানসীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, আবাসনের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি ভিডিও রেকর্ড করছেন। তাঁর পরনে তাঁর রঙের স্লিভলেস ব্লাউজ এবং একটি সাদা লং স্কার্ট। ভিডিও চলাকালীন সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখা যায় এক যুবককে। যুবকের যাওয়ার জন্যে রাস্তা ছেড়ে দিয়ে সরে দাঁড়ান মানসী। কিন্তু ওই যুবক পাশ দিয়ে যাওয়ার সময়ে মানসীর গায়ে হাত দিয়ে অশ্লীল স্পর্শ করেন। চটে গিয়ে সঙ্গে সঙ্গে যুবকের হাত টেনে ধরেন ইনফ্লুয়েন্সার। সজোরে কষিয়ে দেন থাপ্পড়।

যৌন হয়রানির বিরুদ্ধে সজোরে প্রতিবাদঃ

 

View this post on Instagram

 

A post shared by Mansi Manju Satish Suravase🎀 (@i_mansi_21)

মানসীর অভিযোগ, তিনি যখন ওই ভিডিওটি যুবকের পরিবারের কাছে নিয়ে গিয়ে দেখান তখন যুবকের পরিবার দাবি করে ছেলের মাথায় গণ্ডগোল রয়েছে। তাই এমন কাজ করেছে।

যৌন হয়রানির বিরুদ্ধে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এমন ভাবে রুখে দাঁড়ানোর নিদর্শন সমাজের কাছে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। আগামী দিনে মানসীর এই প্রতিবাদ বহু তরুণীকে উৎসাহ দেবে রাস্তাঘাটে যৌন হেনস্থার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement