Huma Qureshi Hot Pics: অফিস পার্টির জন্য সেরা হুমা কুরেশির এই লুক...

Credit: Instagram

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। সোশ্যাল মিডিয়াতে প্রায় সবসময়ই সক্রিয় থাকেন তিনি। তার গ্ল্যামারাস ইন্সটা ডায়েরি অনুপ্রাণিত করে ফ্যাশন প্রেমীদের। সম্প্রতি হুমা কুরেশি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে সাদা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে হুমাকে। তার এই ছবিগুলি ভক্তদের খুব পছন্দ হয়েছে।

ছবিতে Asaga ব্র্যান্ডের পোশাক পরেছেন হুমা। চোখ ধাঁধানো ফুলের প্যাটার্নে তৈরি ব্র্যালেট টপের সঙ্গে সাদা ব্লেজার এবং ব্র্যালেট টপের প্যাটার্নে তৈরি শাররা প্যান্ট পরেছেন তিনি। এই অসাধারণ লুকের সঙ্গে হুমা একজোড়া ডায়মন্ড ড্রপ স্টেটমেন্ট কানের দুল এবং আঙ্গুলে একাধিক রূপালী আংটি পরেছেন৷

মেকআপে হুমা কুরেশি ব্যবহার করেছেন নুর আইশ্যাডো, হেভি মাস্কারা। কনট্যুর করিয়েছেন গালের দুই দিক, সঙ্গে ব্লাশড গাল, উজ্জ্বল হাইলাইটার এবং ঠোঁটে হালকা গোলাপী শেডের লিপস্টিক। হালকা কার্ল করে চুল খোলা রেখেছেন হুমা কুরেশি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement