Drug Case : মাদক মামলায় অভিনেতার বাড়িতে তল্লাশি, জারি লুকআউট নোটিশ

Drug Case : মাদক মামলায় অভিনেতার বাড়িতে তল্লাশি, জারি লুকআউট নোটিশ
আজাজকে জেরা করেই খোঁজ মেলে ওই অভিনেতার

মুম্বই, ৩ এপ্রিল : মাদক মামলায় ফের বড়সড় তদন্ত শুরু করল এনসিবি (NCB)। এবার টেলিভিশনের এক অভিনেতার লোখন্ডওয়ালার বাড়িতে জোর তল্লাশি  চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু মাদক (Drug) উদ্ধার করা হয়েছে বলে খবর।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার রাতে লোখন্ডওয়ালায় ওই টেলিভিশন অভিনেতার বাড়িতে তল্লাশি চালানো হয়। বিদেশি এক বান্ধবীকে নিয়ে লোখন্ডওয়ালার ফ্ল্যাটে থাকতেন অভিনেতা (Actor)। এনসিবি তল্লাশি চালাতে পারে ফ্ল্যাটে, এমন খবর পাওয়ার পর পরই লোখন্ডওয়ালায় তল্লাশি চালানো হয়। যদিও অভিনেতা এবং তাঁর বান্ধবীর খোঁজ মেলেনি। এনসিবি ওই দুজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে।

আরও পড়ুন  : UP Panchayat Elections 2021: ভোটের ময়দানে গ্ল্যামারের ছটা, মানুষের জন্য কাজ করতে চান মডেল দীক্ষা

জানা যাচ্ছে, বিগ বসের প্রাক্তন প্রতিযোগী আজাজ খানের (Ajaz Khan) গ্রেপ্তারির পরপরই তাঁকে জেরা করে ওই অভিনেতা এবং তাঁর বান্ধবীর খোঁজ পাওয়া যায়।

আরও পড়ুন  : Somy Ali On Bollywood : বহু পরিচালকই তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চান, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি

এদিকে গ্রেপ্তারির পর আজাজ খান দাবি করেন, তাঁর বাড়ি থেকে মাত্র ৪টি ঘুমের ওষুধ পাওয়া যায়। স্ত্রীর গর্ভপাতের পর তাঁর জন্যই ওই ওষুধ বাড়িতে রাখা ছিল বলে দাবি করেন আজাজ। প্রসঙ্গত ৩ এপ্রিল শেষ হচ্ছে আজাজ খানের এনসিবি হেপাজতের মেয়াদ।

(The above story first appeared on LatestLY on Apr 03, 2021 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).