Rishi Kapoor Hospitalised: ফের অসুস্থ ঋষি কাপুর, তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে
করোনায় কাঁপছে গোটা দেশ। মুম্বইয়ের অবস্থা সবথেকে করুণ। এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। বুধবার সকালে শ্বাষকষ্ট শুরু হলে অভিনেতাকে মু্ম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ৬৭ বছরের অভিনেতার সঙ্গেই হাসপাতালে রয়েছেন স্ত্রী নীতু কাপুর ও দাদা রণধীর কাপুর। তিনি সাংবাদিকদের বলেন, “ঋষি ভাল নেই। ক্যানসারে ভুগছে। এরমধ্যে শুরু হয়েছে শ্বাসকষ্ট। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এখন অবস্থা স্থিতিশীল।”

গত বছর সেপ্টেম্বরে আমেরিকা থেকে দেশে ফেরেন ঋষি কাপুর। ক্যানসারের চিকিৎসায় ২০১৮ থেকে মার্কিন মুলুকে ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে শারীরিক অসুস্থতার কারণে দুবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লিতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সেখানকার এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেিসময় তিনি সংক্রমণে ভুগছিলেন। আরও পড়ুন- Irrfan Khan Last Rites: লকডাউনের নিস্তব্ধতায় মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন ইরফান খানের
এরপর মুম্বইতে ফিরে ভাইরাল ফিভার নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। তবে গত ২ এপ্রিল থেকে টুইটার হ্যান্ডলে তাঁকে কোনওরকম পোস্ট করতে দেখা যায়নি। তাঁর আগামী বলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’ নিয়েও কথা বলেছেন অভিনেতা। ছবিতে ঋষিকাপুর ছাড়াও রয়েছেন অভিনেত্রী দীপিকা পাদুকোন।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2020 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).