Sushant Singh Rajput Suicide: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনায় তাঁর প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে দায়ের হল মামলা। জানা যাচ্ছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন। ২৪ জুন এই মামলার শুনানি। এই নিয়ে বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হল। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সলমন খান, সঞ্জয়লীলা বনশালি সহ ৮ সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পটনা, ২১ জুন: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনায় তাঁর প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে দায়ের হল মামলা। জানা যাচ্ছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন। ২৪ জুন এই মামলার শুনানি। এই নিয়ে বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হল। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সলমন খান, সঞ্জয়লীলা বনশালি সহ ৮ সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়। আরও পড়ুন: Salman Khan Urges Fans To Support Sushant Singh Rajput's Fans: নিজের ভক্তদের সুশান্ত সিং রাজপুতের অনুরাগীদের পাশে দাঁড়াতে বললেন সলমন খান
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বই পুলিস রিয়া চক্রবর্তীকে প্রায় ১১ ঘণ্টা জেরা করে বলে জানা যায়। জেরায় রিয়া পুলিসকে সুশান্তের সঙ্গে তাঁর ঝগড়ার কথা স্বীকার করেছেন বলেও জানা যায়। আরও একটি সূত্র বলছে সুশান্তের পরিবারও রিয়াকে বিশেষ পছন্দ করছিলেন না। সুশান্তের শেষকৃত্যে যাতে রিয়া না থাকেন, সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তাঁরা।
(The above story first appeared on LatestLY on Jun 21, 2020 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

