Ranu Mondal: হিমেশ- রানুদির 'তেরি মেরি কাহানি' গানের পুরো ভিডিও হাজির , দু' কলিতেই বাজিমাত রানু দি
সারা ভারতবর্ষে অটোতে, বাসে, রাস্তা ঘাটে, সোশ্যাল মিডিয়ায় চলছে একটি আওয়াজ, একটিই সুর। গানটির নাম- 'তেরি মেরি কাহানি'। দুটি কলি শুনে জনতার প্রবল উন্মাদনার শেষ নেই। প্রায় সবাই গুনগুন করছে এই গান। গত বুধবার গানটির ভিডিও মুক্তি পেয়েছিল ইউটিউবে। ছবির নাম 'হ্যাপি হার্ডি এন্ড হীর'। জুটি বেঁধেছেন হিমেশ রেশমিয়া ও সোনিয়া মন্।
মুম্বই, ৩০ আগস্ট: See The Full Video Song Of Ranu Mondal and Himesh Reshamiyaa Song: সারা ভারতবর্ষে অটোতে, বাসে, রাস্তা ঘাটে, সোশ্যাল মিডিয়ায় চলছে একটি আওয়াজ, একটিই সুর। গানটির নাম- 'তেরি মেরি কাহানি' (Teri Meri Kahani)। দুটি কলি শুনে জনতার প্রবল উন্মাদনার শেষ নেই। প্রায় সবাই গুনগুন করছে এই গান। গত বুধবার গানটির ভিডিও মুক্তি পেয়েছিল ইউটিউবে (Youtube)। ছবির নাম 'হ্যাপি হার্ডি এন্ড হীর' (Happy Hardy and Heer)। জুটি বেঁধেছেন হিমেশ রেশমিয়া (Himesh Reshamiyaa) ও সোনিয়া মন্ (Sonia Mann)।
গানটির ফিমেল ভার্শনের মাত্র দুটি লাইনই শোনা যাচ্ছে যা গাওয়ানো হয়েছে সম্প্রতি ভাইরাল রানু মণ্ডলকে (Ranu Mondal) দিয়ে। গানটির পুরো ভিডিও মুক্তি পাওয়ার পর তড়তড়িয়ে বাড়ছে ভিউয়ার্স। সেপ্টেম্বর মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি পরিচালনা করেছেন রাকা (Raka)। ছবিটি রোমান্টিক কমেডি (Romantic Comedy) জনার। আরও পড়ুন, ভবঘুরে রানু মন্ডল বলিউডে পা দিয়েই লাখপতি, হিমেশ রেশমিয়া দিলেন ৭ লাখ টাকার পারিশ্রমিক
আপনিও শুনে নিতে পারেন পুরো গানটি। প্রসঙ্গত, শোনা যাচ্ছ 'দাবাং ৩' (Dabang 3) ছবিতে রানুদিকে দিয়ে প্লেব্যাক করতে চান খোদ সালমান খান (Salman Khan)। এবিষয়ে রানু মন্ডল ও ছবির নির্মাতারা মুখ খোলেন নি। কিছুদিন আগে রানু মন্ডল আবার সোশ্যাল মিডিয়ায় এক বিতর্কে (Controversy) জড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অতীন্দ্র নামে যে ভদ্রলোকটি রানাঘাটের স্টেশন থেকে আবিষ্কার করলেন তাঁর রানুদির সাফল্যের পিছনে কেন হাত নেই। সবটাই হয়েছে ভগবানের কৃপায়। ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভে ফেঁটে পড়েন বহু মানুষ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)