Ranu Mondal: ভবঘুরে রানু মন্ডল বলিউডে পা দিয়েই লাখপতি, হিমেশ রেশমিয়া দিলেন ৭ লাখ টাকার পারিশ্রমিক
স্টেশনের সেই ভবঘুরে রানু মন্ডল। জনৈক এক ব্যক্তির মনে ধরেছিল রানু মন্ডলের গান। ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর হয়ে গেলেন ভাইরাল। নজর কাড়লো বলিউড, টলিউডের বড় বড় সুরকার, সংগীত পরিচালক, গায়কদের। লতাকন্ঠী গান শুনে সবাই বিস্মিত।
মুম্বই, ২৭ আগস্ট: Himesh Reshammiya Paid 7 lakh To Ranu Mondal: রানাঘাট স্টেশনের সেই ভবঘুরে রানু মন্ডল (Ranu Mondal)। জনৈক এক ব্যক্তির মনে ধরেছিল রানু মন্ডলের গান। ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর হয়ে গেলেন ভাইরাল। নজর কাড়লো বলিউড, টলিউডের বড় বড় সুরকার, সংগীত পরিচালক, গায়কদের। লতাকন্ঠী গান শুনে সবাই বিস্মিত।
সম্প্রতি তিনি গিয়েছিলেন মুম্বই (Mumbai)। সেখানে হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সঙ্গে কাজ করে এলেন। হিমেশ রেশমিয়ার শুরে প্রায় বছর খানেক আগে একটি গান প্রকাশ পেয়েছিল, গানটির নাম 'তেরি মেরি কহানি' (Teri Meri Kahani)। তারই ফিমেল ভার্শনটি গাইলেন রানাঘাটের রানু। ফিমেল ভার্শনের অন্তরাটি এখনই ভাইরাল, পুরো গানটি মুক্তি পেলে কী ঘটবে তা কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। আরও পড়ুন, অঙ্ক মিলিয়ে এবার যুদ্ধে নামলেন হৃত্বিক রোশন, ট্রেলরেই রোশন টাইগার লড়াই
তবে এবার ঘটল আরেকটি নতুন ঘটনা। হিমেশ রেশমিয়ার 'তেরি মেরি কহানি' গানের জন্য ৬-৭ লাখ টাকা পারিশ্রমিক দেন। রানু দেবী তা নিতে একেবারেই মানা করেন। ফলে বাধ্য হয়ে জোর করতে হল হিমেশ রেশমিয়াকে। তারপর পারিশ্রমিক গ্রহণ করেন রানু মন্ডল।
প্রসঙ্গত, কিছুদিন ধরে শোনা যাচ্ছে তিনি শীঘ্রই বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 'বিগ বস সিজন ১৩'। শোনা যাচ্ছে, এবার বিগ বসের সিজন ১৩-তে যোগ দেওয়ার জন্য খোদ সলমনের থেকে ডাক পেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। যদিও এ বিষয়ে এখনও শোয়ের নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। রানু মণ্ডলও মুখ খোলেননি।
(The above story first appeared on LatestLY on Aug 27, 2019 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

