Pathan Movie: 'পাঠান'-এ মুখোমুখি দুই খান! দুবাইয়ে শুটিংয়ে যাচ্ছেন সলমন-শাহরুখ

দুই খান এবার মুখোমুখি হতে চলেছেন বড় পর্দায়। সলমন খান (Salman Khan)। শাহরুখ খান (Shah Rukh Khan)। আদিত্য চোপড়ার (Aditya Chopra) প্রযোজনায় শাহরুখের আসন্ন ছবি পাঠানে দেখা যাবে দু'জনকে একসঙ্গে। ছবির লিড রোলে অভিনয়ে রয়েছেন বলিউডের বাদশা। ছবিতে RAW এজেন্টের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ।

Pathan Movie: 'পাঠান'-এ মুখোমুখি দুই খান! দুবাইয়ে শুটিংয়ে যাচ্ছেন সলমন-শাহরুখ
Shah Rukh Khan, Salman Khan (Photo Credits: Instagram)

দুই খান এবার মুখোমুখি হতে চলেছেন বড় পর্দায়। সলমন খান (Salman Khan)। শাহরুখ খান (Shah Rukh Khan)। আদিত্য চোপড়ার (Aditya Chopra) প্রযোজনায় শাহরুখের আসন্ন ছবি পাঠানে দেখা যাবে দু'জনকে একসঙ্গে। ছবির লিড রোলে অভিনয়ে রয়েছেন বলিউডের বাদশা। ছবিতে RAW এজেন্টের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। দুবাইয়ে হতে পারে এই বিশেষ সিনের শুটিং। পড়ুন: Kangana Ranaut Meets Rajnath Singh: রাজনীতি নয়, পরবর্তী ছবি 'তেজস'-র জন্য আশীর্বাদ নিতে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত 

মিড-ডে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাঠান ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খান। সবমিলিয়ে গুনে গুনে ১৫ মিনিটের জন্য দেখা যাবে তাঁকে ছবিতে। ছবিটিতে শাহরুখ ছাড়াও অভিনয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি পাঠানে অভিনাশ সিং রাঠোরের চরিত্রে দেখা যাবে সলমনকে। আন্ডারকভার RAW-র এজেন্ট হিসেবে শাহরুখের পাশে সলমন একটা আলাদা মাত্রা যোগাবে।

গত দু'বছর হয়ে গেল। বড় পর্দায় মুক্তি পায়নি শাহরুখের কোনও ছবি। সেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে ২০২১-র ১ জানুয়ারি মুক্তি পাবে পাঠান ছবির ফার্স্টলুক। এটি পুরোপুরি একটি থ্রিলার ছবি। তবে এমন ছবি বলিউডে এই প্রথম নয়। এর আগে সলমন খানের টাইগার এবং হৃত্বিকের ওয়ার (২০১৯)-রও ছিল এই একই ঘরানার ছবি।

(The above story first appeared on LatestLY on Dec 14, 2020 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).