Geetanjali Express Theft: গীতাঞ্জলী এক্সপ্রেসে কলকাতার যাত্রীর ব্যাগ চুরি, গ্রেফতার চোর, অ্যাপেলের ল্যাপটপ সহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী উদ্ধার
গীতাঞ্জলি এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে এক যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে সমস্ত চুরি করা জিনিসপত্র।
Geetanjali Express Theft: গীতাঞ্জলি এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে এক যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে সমস্ত চুরি করা জিনিসপত্র। রাউরকেল্লা রেল স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজন যুবককে ওই একই রঙের সবুজ ব্যাগ নিয়ে যেতে দেখা যায়। ঘটনা ধরে পড়ে সিসিটিভি-তে। এরপরই তদন্ত গতি পায়। চুরি যাওয়া দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, পাসপোর্ট, প্যান কার্ড, ঘড়ি, ১ টিবি হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।
ঠিক কী ঘটেছিল
গত সোমবার গীতাঞ্জলি এক্সেপ্রেসের এ-২ (A-2) সংরক্ষিত কামরার ২৩ নম্বর বার্থের যাত্রী, কলকাতার বাসিন্দা ৪৫ বছর বয়সী মানস দত্ত শৌচাগারে যান। কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন তাঁর সবুজ রঙের চামড়ার ব্যাগটি নিখোঁজ। ব্যাগে ছিল দুটি ল্যাপটপ (অ্যাপল ও এইচপি), একাধিক মোবাইল ফোন, পাসপোর্ট, প্যান কার্ড, ডেবিট কার্ড, চেক বই, পাসবই, ১ টিবি হার্ড ডিস্ক, একটি ফসিল ঘড়ি এবং ভারতীয় ও বৈদেশিক মুদ্রা (মার্কিন ডলার, ভূটানি ও নেপালি রুপি, মালয়েশিয়ান রিঙ্গিত)। ঘটনাটি জানতে পেরে মানস দত্ত অবিলম্বে রেল কর্তৃপক্ষকে জানান।
তদন্ত ও সিসিটিভি ফুটেজ:
অভিযোগ পাওয়ার পর রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) এবং ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB)-এর যৌথ দল তদন্তে নামে। রাউরকেল্লা রেল স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজন যুবককে ওই একই রঙের সবুজ ব্যাগ নিয়ে যেতে দেখা যায়।
দেখুন খবরটি
𝐏𝐚𝐬𝐬𝐞𝐧𝐠𝐞𝐫 𝐥𝐨𝐬𝐞𝐬 𝐥𝐚𝐩𝐭𝐨𝐩𝐬, 𝐩𝐚𝐬𝐬𝐩𝐨𝐫𝐭 𝐨𝐧 𝐆𝐞𝐞𝐭𝐚𝐧𝐣𝐚𝐥𝐢 𝐄𝐱𝐩𝐫𝐞𝐬𝐬, 𝐚𝐜𝐜𝐮𝐬𝐞𝐝 𝐚𝐫𝐫𝐞𝐬𝐭𝐞𝐝
A Kolkata passenger's bag was stolen from the Geetanjali Express and recovered within 24 hours after CCTV tracking. The case led to an arrest… pic.twitter.com/omaGfDWqyr
— IndiaToday (@IndiaToday) September 23, 2026
২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও উদ্ধার:
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ ফ্লাইং স্কোয়াড এবং সিআইবি টিম রাউরকেলা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের চক্রধরপুর প্রান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম ফারহান তাসির খান (৩৯)। তাকে তল্লাশি করে চুরি যাওয়া দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, পাসপোর্ট, প্যান কার্ড, ঘড়ি, ১ টিবি হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে সে গীতাঞ্জলি এক্সেপ্রেস থেকেই ব্যাগটি চুরি করেছিল। উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র অভিযোগকারীকে দিয়ে শনাক্ত করানো হচ্ছে।
আইনি পদক্ষেপ ও নিরাপত্তা জোরদার:
আরপিএফ ধৃত অভিযুক্ত ও বাজেয়াপ্ত সামগ্রী রাউরকেলা জিআরপি-র (GRP) হাতে তুলে দিয়েছে। জিআরপি নতুন ভারতীয় ন্যায় সংহিতার ৩০৫(সি) ধারায় ১৩২/২৬ নম্বরে একটি মামলা রুজু করেছে। রাউরকেল্লা আরপিএফ-এর এএসসি এম কে খান জানিয়েছেন, দলের দ্রুত পদক্ষেপের কারণেই ২৪ ঘণ্টার মধ্যে চোর ধরা সম্ভব হয়েছে। আসন্ন দুর্গাপূজা ও দেওয়ালি উপলক্ষে স্টেশন ও ট্রেনে যাত্রী নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Sep 23, 2026 10:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

