Rhea Chakraborty Receives Rape and Murder Threats: ইনস্টাগ্রামে ধর্ষণ ও খুনের হুমকি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput) মৃত্যুর একমাসের মাথায় ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। যদিও তাঁকে নিয়ে ট্রোল, কদর্য মিমে উত্তাল সোশাল মিডিয়া। বৃহস্পতিবার এনিয়ে মুখে খুলেছেন রিয়া। তাঁকে খুন ও ধর্ষণের হুমিক দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। পোস্ট করেন একটি স্ক্রিনশটও। তাতে এক ব্যক্তির মেসেজ ও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন।

Rhea Chakraborty Receives Rape and Murder Threats: ইনস্টাগ্রামে ধর্ষণ ও খুনের হুমকি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী
ধর্ষণ ও খুনের হুমকি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Photo Credits: Instagram)

সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput) মৃত্যুর একমাসের মাথায় ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। যদিও তাঁকে নিয়ে ট্রোল, কদর্য মিমে উত্তাল সোশাল মিডিয়া। বৃহস্পতিবার এনিয়ে মুখে খুলেছেন রিয়া। তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। পোস্ট করেন একটি স্ক্রিনশটও। তাতে এক ব্যক্তির পাঠানো মেসেজ ও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দেখতে দেখতে এক মাস হয়ে গেল। মাঝের এই তিরিশটা দিন সোশাল মিডিয়া থেকে উধাও হয়ে গেছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। তাঁকে নিয়ে ট্রোল, কদর্য মিমে উত্তাল সোশ্যাল মিডিয়া। এক মাস পর মুখ খুলেছেন রিয়া। এইএকমাস তিনি যে হয়রানির মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে তিনি পোস্টে জানিয়েছেন। অভিনেত্রী বলেছেন যে তিনি প্রচুর বিদ্বেষমূলক মেসেজ পেয়েছেন। তাঁকে গোল্ড ডিগার, খুনি এবং পতিতা বলা হয়েছিল। তাতেও তিনি চুপ ছিলেন। তিনি আরও অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। আরও পড়ুন: RIP Sushant Singh Rajput: 'তুমি এখন অনেক শান্তির দেশে রয়েছ!' সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট রিয়ার

মান্নু রাউত নামে একটি অ্যাকাউন্ট থেকে পাওয়া হুমকিপূর্ণ মেসেজের স্ক্রিনশট সহ ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, "আমাকে গোল্ড ডিগার বলা হয়েছিল .. আমি চুপ করে ছিলাম। আমাকে খুনি বলা হয়েছিল .... আমি চুপ করে ছিলাম। আমাকে পতিতা বলা হয়েছিল.... আমি চুপ করে ছিলাম। তবে আমার নীরবতা কীভাবে তোমাকে বলার অধিকার দেয় মান্নু রাউত? যে আমি আত্মহত্যা না করলে তুমি আমাকে ধর্ষণ এবং খুন করবে।" রিয়া লিখেছেন, "তুমি কী বলেছো তার গুরুত্ব কি বুঝতে পেরেছো? এগুলি অপরাধ এবং আইন অনুসারে আমরা কেউই কাউকেই এই ধরণের বিষাক্ত কথা ও হয়রানি করা উচিত নয়।"

(The above story first appeared on LatestLY on Jul 16, 2020 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).