Ranveer Singh - Deepika Padukone: দীপিকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর, বললেন, স্ত্রীর দেওয়া বিয়ের আংটিই সবচেয়ে প্রিয়; দেখুন ভিডিয়ো
রণবীর সিং (Ranveer Singh) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেছেন। এমন গুঞ্জন ছড়াতেই তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে যায়। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের জল্পনা নিয়ে যখন পেজ থ্রি-র পাতা সরগরম, সেই সময় অভিনেতাকে দেখা যায় ভালবাসায় মগ্ন হয়ে ভিডিয়ো শেয়ার করতে। দীপিকার ফ্যান পেজের তরফে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে রণবীর সিং হাজির হয়ে বলেন, তাঁর হাতে যেকটি আংটি রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় ওয়েডিং রিং। বিয়ের সময় যে আংটি তাঁর স্ত্রী দীপিকা দিয়েছিলেন। দীপিকার দেওয়া আংটি-ই তাঁর কাছে সবচেয়ে প্রিয় এবং মূল্যবান বলে জানান রণবীর।
দেখুন ভিডিয়ো...
'One of the rings that is very dear to me is my wedding ring presented to me by my wife' - Ranveer Singh pic.twitter.com/tfvM5hi6Lb
— Team DP Malaysia (@TeamDeepikaMY_) May 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2024 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

