Ranveer Singh - Deepika Padukone: জোর গুঞ্জন বলিউড জুড়ে, দীপিকার সঙ্গে বিয়ের সমস্ত ছবি কেন মুছে ফেললেন রণবীর সিং?
সম্প্রতি দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা বলে জানা যায়। রণবীর সিংও স্ত্রীকে সময় দিতে দীর্ঘ পিতৃত্বকালীন ছুটির পরিকল্পনা করেছেন বলে শোনা যায়। সন্তানের আগমনের আগে দীপিকা নিজের হাতের সমস্ত ছবি, বিজ্ঞাপনের শ্যুট সেরে তবেই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন বলে জানা যায়।
মুম্বই, ৮ মে: রণবীর সিং (Ranveer Singh) নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে বিয়ের ছবি মুছে ফেলেছেন বলে মঙ্গলবার থেকে গুঞ্জন ছড়ায়। লেক কোমোতে বিলাসবহুলভাবে রণবীর, দীপিকা যে গাঁটছড়া বেঁধেছিলেন, সেই সমস্ত ছবি সোশ্যাল সাইট থেকে অভিনেতা মুছে ফেলেছেন বলে শোনা যায়। যা নিয়ে দুই তারকার অনুরাগীদের মধ্যে গুঞ্জন ছড়ায়। তবে রণবীর কি সত্যিই তাঁদের বিয়ের ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন না আর্কাইভ করেছেন, তা নিয়েও চর্চা শুরু হয়। রণবীরের ইনস্টাগ্রাম নিয়ে জল্পনা শুরু হলেও, দীপিকা নিজের হ্যান্ডেলে বিয়ের ছবি বহাল তবিয়তে রেখে দিয়েছেন। ফলে বলিউডের এই তারকা দম্পতির মধ্যে কিছু হয়েছে না কি তাঁরা পরিকল্পনা করেই এই কাজ করেছেন, তা নিয়ে সন্দিহান অনেকেই।
আরও পড়ুন: Deepika and Ranveer: নভেম্বরেই ভূমিষ্ঠ হবে রণবীর-দীপিকার সন্তান, তার আগেই তারকা দম্পতির সংসারে ভাঙন!
সম্প্রতি দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা বলে জানা যায়। রণবীর সিংও স্ত্রীকে সময় দিতে দীর্ঘ পিতৃত্বকালীন ছুটির পরিকল্পনা করেছেন বলে শোনা যায়। সন্তানের আগমনের আগে দীপিকা নিজের হাতের সমস্ত ছবি, বিজ্ঞাপনের শ্যুট সেরে তবেই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন বলে জানা যায়।
এসবের মধ্যে হঠাৎ করে রণবীর সিং কেন বিয়ের সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সরিয়ে ফেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
(The above story first appeared on LatestLY on May 08, 2024 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

