Ranbir Kapoor: স্ত্রী আলিয়া নন, বরং বলিউডের এই নায়িকার সঙ্গে পর্দায় কাজ করতে চান রণবীর কাপুর

কে সেই অভিনেত্রী? যার সঙ্গে রণবীর অনস্ক্রিন রসায়ন গড়তে চান? সেই প্রশ্নের জবাব দিলেন খোদ রণবীর কাপুরই

Ranbir Kapoor (Photo Credits: Instagram)

মুম্বই, ৯ মার্চঃ বলিউডের হার্টথ্রব তিনি। নিজের চকোলেট বয় লুকস দিয়ে সহস্র মহিলা অনুরাগীর মনে বিরাজ করছেন তিনি। কথা হচ্ছে সদ্য বাবা হওয়া অভিনেতা রণবীর কাপুরকে (Ranbir Kapoor) নিয়ে। কত শত নারীর হৃদয় ভেঙে চুরমার করে গত বছরে আলিয়ার গলায় মালা দিয়েছিলেন রণবীর কাপুর।

বলিউডের বহু নায়িকার সঙ্গেই পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেতা (Ranbir Kapoor)। দীপিকা (Deepika Padukone), ক্যাটরিনা (Katrina Kaif), ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan), সোনাম (Sonam Kapoor) সকলেও সঙ্গেই রণবীরের জুটি হিট। স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গেও ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra ) ছবিতে রোমান্সে মত্ত হয়েছিলেন। তবে এবার শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) সঙ্গে পর্দা ভাগ করলেন রণবীর। মুক্তি পেয়েছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhoothi Main Makkar)। বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও একটি অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুপ্ত বাসনা পুষে রখেছেন অভিনেতা। কে সেই অভিনেত্রী? যার সঙ্গে রণবীর অনস্ক্রিন রসায়ন গড়তে চান? সেই প্রশ্নের জবাব দিলেন খোদ রণবীর কাপুরই (Ranbir Kapoor)।

৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে লভ রঞ্জন পরিচালিত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিতে রণবীর এবং শ্রদ্ধার প্রেম, রোমান্স, ধোঁকা, আবেগ সকল কিছুর ছোঁয়া রয়েছে। তবে ছবির প্রচারে গিয়ে সাংবাদিক সাক্ষাৎকারে রণবীর জানালেন তিনি কার সঙ্গে কাজ করতে চান আগামীদিনে। বলি অভিনেত্রী কৃতি শ্যাননের (Kriti Sanon) সঙ্গে ভবিষ্যতে পর্দা ভাগ করে নিয়ে চান, নিজ মুখেই সে কথা সাংবাদিকদের জানালেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement