Ranbir Kapoor: 'এসব কী করছেন', চিত্রসাংবাদিকদের উপর সাংঘাতিক চটলেন রণবীর, হাত ধরে টেনে সরালেন পাপারাৎজিকে
তারকা দম্পতির গাড়ির দরজার ঠিক পাশে দাঁড়িয়ে ছিলেন এক চিত্রসাংবাদিক। তাঁর হাত ধরে টেনে সেখান থেকে তাঁকে সরান অভিনেতা।
মুম্বই, ২৬ অক্টোবরঃ তারকা দেখলেই মুম্বইয়ের চিত্রসাংবাদিকদের মাছির মত ছেঁকে ধরার এই অভাস্যটিকে শুরু থেকেই খুব একটা পছন্দ করেন না অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। শুক্রবার রাতে নিজের সেই অপছন্দের বিষয়টি কড়া ভাবে প্রকাশ করে ফেললেন ঋষি-পুত্র। বেজায় চোটে গেলেন পাপারাৎজির উপর।
প্রাক্তন অভিনেত্রী তথা আলিয়া ভাটের (Alia Bhatt) মা সোনি রাজদানের জন্মদিন উপলক্ষ্যে শহরের এক রেস্তোরাঁয় নৈশভোজের (Dinner) আয়োজন করা হয়েছিল। ভাট এবং কাপুর দুই পরিবারই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে রেস্তোরাঁর বাইরে জড়ো হয়েছিল পাপারাৎজি (Paparazzi)। খাওয়া-দাওয়া সেরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে তাঁরা দেখেন বাইরে ভক্ত থেকে শুরু করে ছবিশিকারি সকলেই ভিড় করেছে। স্ত্রী আলিয়াকে নিয়ে গাড়িতে ওঠার মুখে চিত্রসাংবাদিকদের এমন ভিড় দেখে বেজায় অখুশি হন রণবীর। যে যার মত ছবি তুলে চলেছে তাঁরা। ছবি তুলতে মানা করলেও তা শোনে না পাপারাজি। আর তাতেই বেজায় চোটে যান রণবীর। ক্ষিপ্ত স্বরে বলে ওঠেন, 'এসব কী করছেন আপনারা। সরে যান'।
চিত্রসাংবাদিকদের উপর মেজাজ হারালেন রণবীর...
তারকা দম্পতির গাড়ির দরজার ঠিক পাশে দাঁড়িয়ে ছিলেন এক চিত্রসাংবাদিক। তাঁর হাত ধরে টেনে সেখান থেকে তাঁকে সরান অভিনেতা। এরপর অভিনেত্রী স্ত্রী আলিয়াকে নিয়ে গাড়িতে ওঠেন তিনি।