Parineeti Chopra-Raghav Chadha Wedding: এপ্রিলের প্রথম সপ্তাহেই বাগদান সারবেন পরিণীতি-রাঘব

বলিউড অন্দরমহল সূত্রে কানাঘুষো খবর, রাজনৈতিক নেতা এবং বলিউড অভিনেত্রীর বাগদানের আসর বসবে দিল্লিতে।

Parineeti Chopra-Raghav Chadha (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ এপ্রিলঃ বলিপাড়া জুড়ে এখন কেবলই অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ের খবর। নায়িকার বিয়ের সানাই বাজল বলে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার (AAP Leader Raghav Chadha) সঙ্গে বিয়ের বাঁধনে জড়াতে চলেছে পরিণীতি। জোর গুঞ্জন, এপ্রিলের প্রথম সপ্তাহেই বাগদান পর্ব সারবেন যুগলে। (Parineeti Chopra-Raghav Chadha Wedding)।

বলিউড অন্দরমহল সূত্রে কানাঘুষো খবর, রাজনৈতিক নেতা এবং বলিউড অভিনেত্রীর বাগদানের আসর বসবে দিল্লিতে (Delhi)। এপ্রিলের প্রথম সপ্তাহতেই বাগদান সারতে চলেছেন পরিণীতি এবং রাঘব।

আরও পড়ুনঃ ফিনফিনে নেটের শাড়ি আর পিট খোলা ব্লাউজে নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন মোনালিসা

দুই পরিবার এবং যুগলের কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হবে। অভিনেত্রীর দিদি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas) ইতিমধ্যেই দেশে পা রেখেছেন। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (Nita Mukesh Ambani Cultural Centre) উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ভারতে এসেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। কিংবা হয়তো প্রিয়াঙ্কার দেশে আসার পিছনে বোন পরিণীতির বিবাহটা আরও একটি উপলক্ষ্য ছিল। জানা যাচ্ছে, বাগদানের জন্যে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন পরিণীতি।

আরও পড়ুনঃ দিদি জাহ্নবীর চর্চিত প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার খুশির

গত মাস থেকে কখনও লন্ডন (London), কখনও মুম্বই (Mumbai) তো আবার কখনও দিল্লিতে (Delhi) একসঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা (Parineeti Chopra and Raghav Chadha)। সেই থেকেই শুরু দুজনের সম্পর্কের গুঞ্জন। এবার সোজা বিয়ের পিঁড়িতে। তবে জুটির কেউই তাঁদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোন মন্তব্য করেননি কখনও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement