Mandana Karimi: কার জন্য গর্ভপাত করিয়েছেন? পরিচালক অনুরাগ কাশ্যপকে নিয়ে কী বললেন মন্দানা করিমি

বলিউড অভিনেত্রী বলেন, অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর এক সময় সম্পর্ক ছিল ঠিকই। তাঁরা এখনও বন্ধু। তাঁর এবং অনুরাগের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে কোনও ভাটা পড়েনি এখনও বলে জানান মন্দানা।

Mandana Karimi, Anurag Kashyap (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ এপ্রিল:  বলিউডে (Bollywood) এমন একজন জনপ্রিয় পরিচালকের সঙ্গে তাঁর গোপণ সম্পর্ক ছিল, যিনি তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছেন। কঙ্গনা রানাউতের শো লকআপে হাজির হয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেন অভিনেত্রী মন্দানা করিমি। মন্দানার ওই মন্তব্যের পর থেকে সমালোচনার ঝড় উঠতে শুরু করে।  মন্দানা (Mandana Karimi ) কার দিকে আঙুল কুলেছেন বলে প্রশ্ন ওঠে। যার উত্তর এবার স্পষ্টভাবে দিলেন মন্দানা।

বলিউড অভিনেত্রী বলেন, অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সঙ্গে তাঁর এক সময় সম্পর্ক ছিল ঠিকই। তাঁরা এখনও বন্ধু। তাঁর এবং অনুরাগের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে কোনও ভাটা পড়েনি এখনও বলে জানান মন্দানা। শুধু তাই নয়, যে পরিচালকের জন্য তিনি গর্ভপাত করাতে বাধ্য হয়েছেন, তিনি অনুরাগ কাশ্যপ নন বলেও জানান মন্দানা। তবে বলিউড অভিনেত্রী কার দিকে ইঙ্গিত করেছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কোনও জবাব দেননি।

আরও পড়ুন:  Russia-Ukraine War: স্পষ্ট অত্যাচারের চিহ্ন, বরোডিয়াঙ্কা থেকে উদ্ধার ৯ মৃতদেহ, ফের 'গণহত্যা'; আশঙ্কা ইউক্রেনের

লকআপে তাঁর মন্তব্য ঘিরে যে শোরগোল শুরু হয়েছে এবং অনুরাগ কাশ্যপের নাম নিয়ে যে জল্পনা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন মন্দানা করিমি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement