Madhuri Dixit Singing: রবিবাসরীয় দুপুরে গিটার বাজিয়ে গান গাইলেন মাধুরী দীক্ষিত, গলা মেলালেন স্বামী
'ধক ধক করনে লাগা'...(Dhak Dhak Karne Laga) তা সে মায়াবী রাতে লাস্যময়ী প্রেমিকা হয়ে প্রেমিকের সঙ্গে নৃত্যমগ্ন হন কিংবা গলা ছেড়ে গান (Song) গাইতে শুরু করুন। সবটাতেই ছুঁয়ে যায় ভক্তগণের মন। তাঁর নামেই উজার হয়ে পড়ে সৌন্দর্য। টানা টানা চোখ আর ভুবন ভোলানো হাসি...তাঁর অভিনয় ক্ষমতায় আলাদা মাত্রা যোগ করে এসেছে। তাই তো ৫২ পেরিয়েও নাচ থেকে অভিনয় এমনকী রবিবাসরীয় দুপুরে গিটার বাজিয়ে গান গাইলেও মুহূর্তেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।
মুম্বই, ২৪ নভেম্বর: 'ধক ধক করনে লাগা'...(Dhak Dhak Karne Laga) তা সে মায়াবী রাতে লাস্যময়ী প্রেমিকা হয়ে প্রেমিকের সঙ্গে নৃত্যমগ্ন হন কিংবা গলা ছেড়ে গান (Song) গাইতে শুরু করুন। সবটাতেই ছুঁয়ে যায় ভক্তগণের মন। তাঁর নামেই উজার হয়ে পড়ে সৌন্দর্য। টানা টানা চোখ আর ভুবন ভোলানো হাসি...তাঁর অভিনয় ক্ষমতায় আলাদা মাত্রা যোগ করে এসেছে। তাই তো ৫২ পেরিয়েও নাচ থেকে অভিনয় এমনকী রবিবাসরীয় দুপুরে গিটার বাজিয়ে গান গাইলেও মুহূর্তেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। নামটা শুনলে সব্বার আগে যেমন একজন দাপুটে অভিনেত্রীর ছবি চোখে ভেসে ওঠে। তেমনই ভেসে ওঠে একজন ড্যান্স আইকনের ছবি। কিন্তু ‘ধক ধক গার্ল’ (Dhak Dhak Girl) যে গানটাও ভাল গাইতে পারেন, তা বোধ হয় এই ভিডিও দেখার আগে কেউ জানত না। গতকাল শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram) থেকে একটি ভিডিও শেয়ার করেছেন মাধুরী। সেখানে দেখা যাচ্ছে, তিনি হাতে নিয়ে রয়েছেন গিটার। পাশে বসে রয়েছেন তাঁর স্বামী শ্রীরাম মাধব নেনে (Shriram Madhav Nene) এবং মিউজিশিয়ান জ্যাক ডি’সুজা। তাঁদের হাতেও রয়েছে গিটার (Guitar)। তিনজনে মিলে গাইছেন জন লেজেন্ডের জনপ্রিয় গান ‘অল অব মি’। বোঝা যাচ্ছে, পরিবারের সঙ্গে মাধুরী বসেছেন জ্যামিং-এ (Jamming)। আরও পড়ুন: Thalaivi First Look: প্রকাশ্যে এল 'থালাইভি'র ফার্স্ট লুক
মাধুরীর গলায় গান শুনে ভক্তরাও আপ্লুত। ইনস্টাও ভরেছে তারিফে। প্রিয় নায়িকাকে অন্যরূপে দেখে নেটিজেনরাও খুশি। গান গেয়ে খুশি মাধুরীও। ক্যাপশনে (Caption) অভিনেত্রী লিখেছেন, ‘ফ্যামিলি জ্যাম সেশন। গিটার বাজিয়ে বেশ ভাল লাগছে।’ মাধুরীকে শেষ দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ ছবিতে। বক্স অফিসে ওই ছবিতে মুখ থুবড়ে পড়লেও মাধুরীর অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।
(The above story first appeared on LatestLY on Nov 24, 2019 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

